ঢাকা জেলার নবাবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭২ পিস ইয়াবাসহ মোঃ রমজান আলী (৩২) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি, দক্ষিণ)।
১৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, বিকেল ০৪:৪৫ ঘটিকায় নবাবগঞ্জ থানাধীন ভাওয়ালিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি, দক্ষিণ) এর সাব ইন্সপেক্টর (এসআই) সৈয়দ ইমামুজ্জামান ও ঝন্টু চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার ভাওয়ালিয়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মোঃ রমজান আলীকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির পরিচয়:
নাম: মোঃ রমজান আলী (৩২)
পিতা: মোঃ আহম্মদ আলী
মাতা: রাবেয়া বেগম
সাং: ভাওয়ালিয়া, থানা: নবাবগঞ্জ, জেলা: ঢাকা।
উদ্ধারকৃত আলামত:
ইয়াবা ট্যাবলেট: ৭২ (বাহাত্তর) পিস।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নবাবগঞ্জ থানায় মামলা রুজু শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ণ