রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

মেটার এআই ছবি শনাক্তকরণে ত্রুটি: কাটলেই কমে কার্যকারিতা

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মেটার এআই ছবি শনাক্তকরণে ত্রুটি: কাটলেই কমে কার্যকারিতা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি শনাক্ত করতে একটি নতুন ব্যবস্থা চালু করেছে মেটা। তবে বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে দেখা গেছে, ছবি সামান্য কেটে দিলেই অনেক ক্ষেত্রে এই ব্যবস্থা তা আর শনাক্ত করতে পারছে না।

বিশ্লেষণে মেটার মিউজ ইমেজ দিয়ে তৈরি ৪০টি ছবি পরীক্ষা করা হয়। মূল অবস্থায় থাকা সব ছবিই নতুন ব্যবস্থাটি শনাক্ত করতে সক্ষম হয়েছিল। কিন্তু একই ছবিগুলো আকারে ছোট করে কেটে দেওয়ার পর ৫৫ শতাংশ ক্ষেত্রে সেগুলোকে আর শনাক্ত করা যায়নি।

মেটা জানিয়েছে, মিউজ ইমেজ দিয়ে তৈরি প্রতিটি ছবিতে ‘কনটেন্ট সিল’ নামে একটি অদৃশ্য ডিজিটাল চিহ্ন যুক্ত থাকে। এর মাধ্যমে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কি না, তা শনাক্ত করার কথা। রয়টার্সের বিশ্লেষণের বিষয়ে মেটা বলেছে, এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ের ব্যবস্থা।

মেটার ভাষ্যমতে, সাধারণ সম্পাদনার পরও ডিজিটাল চিহ্নটি থাকার কথা। তবে ছবি বেশি কেটে দিলে সেই চিহ্ন নষ্ট হয়ে যেতে পারে। গুগল ও ওপেনএআইও আগে থেকেই এ ধরনের সীমাবদ্ধতার কথা জানিয়েছে এবং বলেছে, ছবি সম্পাদনা করা হলে তাদের শনাক্তকারী ব্যবস্থাও সব সময় নির্ভুলভাবে কাজ নাও করতে পারে।

গত মার্চে মেটার একটি বোর্ড প্রতিষ্ঠানটিকে ভুয়া কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর কনটেন্ট ঠেকাতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। তারা আরও শক্তিশালী শনাক্তকারী প্রযুক্তিতে বিনিয়োগের সুপারিশও করে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান বিভাগের অধ্যাপক সিওয়েই লিউ বলেন, অদৃশ্য ডিজিটাল চিহ্নভিত্তিক প্রযুক্তি কার্যকর হতে পারে।

তবে অধ্যাপক লিউ উল্লেখ করেন, ছবি কেটে ফেলা, আকার পরিবর্তন, অতিরিক্ত সংকোচন বা সম্পাদনা করলে এর কার্যকারিতা কমে যেতে পারে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সারা ব্যারিংটনের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এবং শতভাগ নির্ভুল না হলেও এটি উল্লেখযোগ্য সংখ্যক ভুয়া ছবি শনাক্ত করতে সহায়তা করবে। বিশ্লেষকদের মতে, বিভিন্ন দেশে নির্বাচন ঘিরে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরির ঝুঁকি বাড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি নির্ভুলভাবে শনাক্ত করতে আরও উন্নত প্রযুক্তির প্রয়োজন রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

মেটার এআই ছবি শনাক্তকরণে ত্রুটি: কাটলেই কমে কার্যকারিতা

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ

featured Image

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি শনাক্ত করতে একটি নতুন ব্যবস্থা চালু করেছে মেটা। তবে বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে দেখা গেছে, ছবি সামান্য কেটে দিলেই অনেক ক্ষেত্রে এই ব্যবস্থা তা আর শনাক্ত করতে পারছে না।

বিশ্লেষণে মেটার মিউজ ইমেজ দিয়ে তৈরি ৪০টি ছবি পরীক্ষা করা হয়। মূল অবস্থায় থাকা সব ছবিই নতুন ব্যবস্থাটি শনাক্ত করতে সক্ষম হয়েছিল। কিন্তু একই ছবিগুলো আকারে ছোট করে কেটে দেওয়ার পর ৫৫ শতাংশ ক্ষেত্রে সেগুলোকে আর শনাক্ত করা যায়নি।

মেটা জানিয়েছে, মিউজ ইমেজ দিয়ে তৈরি প্রতিটি ছবিতে ‘কনটেন্ট সিল’ নামে একটি অদৃশ্য ডিজিটাল চিহ্ন যুক্ত থাকে। এর মাধ্যমে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কি না, তা শনাক্ত করার কথা। রয়টার্সের বিশ্লেষণের বিষয়ে মেটা বলেছে, এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ের ব্যবস্থা।

মেটার ভাষ্যমতে, সাধারণ সম্পাদনার পরও ডিজিটাল চিহ্নটি থাকার কথা। তবে ছবি বেশি কেটে দিলে সেই চিহ্ন নষ্ট হয়ে যেতে পারে। গুগল ও ওপেনএআইও আগে থেকেই এ ধরনের সীমাবদ্ধতার কথা জানিয়েছে এবং বলেছে, ছবি সম্পাদনা করা হলে তাদের শনাক্তকারী ব্যবস্থাও সব সময় নির্ভুলভাবে কাজ নাও করতে পারে।

গত মার্চে মেটার একটি বোর্ড প্রতিষ্ঠানটিকে ভুয়া কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর কনটেন্ট ঠেকাতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। তারা আরও শক্তিশালী শনাক্তকারী প্রযুক্তিতে বিনিয়োগের সুপারিশও করে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান বিভাগের অধ্যাপক সিওয়েই লিউ বলেন, অদৃশ্য ডিজিটাল চিহ্নভিত্তিক প্রযুক্তি কার্যকর হতে পারে।

তবে অধ্যাপক লিউ উল্লেখ করেন, ছবি কেটে ফেলা, আকার পরিবর্তন, অতিরিক্ত সংকোচন বা সম্পাদনা করলে এর কার্যকারিতা কমে যেতে পারে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সারা ব্যারিংটনের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এবং শতভাগ নির্ভুল না হলেও এটি উল্লেখযোগ্য সংখ্যক ভুয়া ছবি শনাক্ত করতে সহায়তা করবে। বিশ্লেষকদের মতে, বিভিন্ন দেশে নির্বাচন ঘিরে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরির ঝুঁকি বাড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি নির্ভুলভাবে শনাক্ত করতে আরও উন্নত প্রযুক্তির প্রয়োজন রয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x