ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে ব্রেন্ডন ম্যাককালাম সরে দাঁড়ানোর পর থেকেই নতুন কোচের খোঁজ শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ভারতের কিংবদন্তি ব্যাটার ও সাবেক প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের নাম উঠে এসেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দ্রাবিড় আপাতত পূর্ণকালীন কোচিংয়ে ফিরতে আগ্রহী নন। তবে শুধুমাত্র ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব হলে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে পারেন।
ভারতীয় দলের কোচ হিসেবে দ্রাবিড়ের সময়টা ছিল সফল। তার অধীনেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয় এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও জেতে।
দ্রাবিড়ের পাশাপাশি আলোচনায় রয়েছেন ইংল্যান্ডের সাবেক সফল কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ইসিবি এমন একজন কোচ চায়, যিনি আন্তর্জাতিক দায়িত্বের পাশাপাশি আইপিএলেও কাজ চালিয়ে যেতে পারবেন।
সে ক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বর্তমান কোচের দায়িত্ব রেখেই ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নিতে পারেন ফ্লাওয়ার। তার কোচিংয়ে ইংল্যান্ড তিনটি অ্যাশেজ সিরিজ জিতেছিল এবং দীর্ঘদিন পর টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেছিল।
সম্ভাব্য কোচের সংক্ষিপ্ত তালিকায় আরও রয়েছেন গ্ল্যামরগানের প্রধান কোচ রিচার্ড ডসন, শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, ইংল্যান্ড লায়ন্সের কোচ অ্যান্ড্রু ফ্লিনটফ, পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন ও অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।
তবে শেষ পর্যন্ত কার হাতে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়া হবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। উল্লেখ্য, টেস্ট দলের দায়িত্ব থেকে সরে গেলেও ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালামই দায়িত্ব পালন করবেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ