৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ কেরানীগঞ্জ হতে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল। ১৩ই জুলাই ডিবি ঢাকা দক্ষিণের এক প্রেস রিলিজে এ তথ্য জনানো হয়।
প্রেস রিলিজে বলা হয়- ১৩ই জুলাই বিকেল সোয়া ৪টায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ জমজম টাওয়ারের সামনের পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া (৩৫)কে ৫কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। সে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শরীফবাগ শাহীবাজারের নজরুল মিয়ার বাড়ির বাসিন্দা মৃত হাবিব মিয়া এবং ফিরোজা বেগমের ছেলে। বর্তমানে সে কেরানীগঞ্জের হাসনাবাদ বাজারের পিছনে বসবাস করছে।
প্রেস রলিজে আরো জানানো হয়েছে- ধৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা-৩৬(১) সারণি ১৯(খ) এর অধীনে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৩, তারিখ-১৩/০৭/২৬খ্রিঃ রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা দক্ষিণ শাখার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিমের নেতৃত্বে এবং এসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র দাসসহ সঙ্গীয় ফোর্সের সদস্যরা এ অভিযানে অংশগ্রহণ করেন।
গড় রেটিং: ৫/৫ (১ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ণ