রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

কেরানীগঞ্জে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনী

মোহাম্মদ হারুন অর রশিদ
মোহাম্মদ হারুন অর রশিদ সহ-সম্পাদক
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কেরানীগঞ্জে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনী

খেলাধুলার মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে কেরানীগঞ্জে শুরু হয়েছে "প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬"।

লায়ন শপার্স ওয়ার্ল্ড দোকান মালিক ব্যবসায়ী ও সমিতির আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "হাজী ইমান উল্লাহ্ মাস্তান", সভাপতি, কেরানীগঞ্জ সিটি ব্যবসায়ী মালিক সমিতি। তিনি ফিতা কেটে ও খেলোয়াড়দের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

হাজী ইমান উল্লাহ্ মাস্তান বলেন, "ব্যবসার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। লায়ন শপার্স ওয়ার্ল্ডের এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। এর মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।"

তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। এজন্য সমিতি সবসময় এ ধরনের আয়োজনের পাশে থাকবে।

অনুষ্ঠানে লায়ন শপার্স ওয়ার্ল্ডের দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

টুর্নামেন্টে লায়ন শপার্স ওয়ার্ল্ডের বিভিন্ন মার্কেটের দল অংশগ্রহণ করছে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

কেরানীগঞ্জে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনী

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ণ

featured Image

খেলাধুলার মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে কেরানীগঞ্জে শুরু হয়েছে "প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬"।

লায়ন শপার্স ওয়ার্ল্ড দোকান মালিক ব্যবসায়ী ও সমিতির আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "হাজী ইমান উল্লাহ্ মাস্তান", সভাপতি, কেরানীগঞ্জ সিটি ব্যবসায়ী মালিক সমিতি। তিনি ফিতা কেটে ও খেলোয়াড়দের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

হাজী ইমান উল্লাহ্ মাস্তান বলেন, "ব্যবসার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। লায়ন শপার্স ওয়ার্ল্ডের এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। এর মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।"

তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। এজন্য সমিতি সবসময় এ ধরনের আয়োজনের পাশে থাকবে।

অনুষ্ঠানে লায়ন শপার্স ওয়ার্ল্ডের দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

টুর্নামেন্টে লায়ন শপার্স ওয়ার্ল্ডের বিভিন্ন মার্কেটের দল অংশগ্রহণ করছে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x