রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

নেছারাবাদে দিপু নামে মাদক সেবীকে দুই মাসের সাজা

পিরোজপুরের নেছারাবাদে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অপরাধে মো. দ্বিপু (২৩) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার অলংকারকাঠি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে মাদকদ্রব্য গাঁজা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় মো. দ্বিপুকে তাৎক্ষণিকভাবে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ বলেন, "মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।"

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

নেছারাবাদে দিপু নামে মাদক সেবীকে দুই মাসের সাজা

প্রকাশের তারিখ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ণ

featured Image

পিরোজপুরের নেছারাবাদে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অপরাধে মো. দ্বিপু (২৩) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার অলংকারকাঠি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে মাদকদ্রব্য গাঁজা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় মো. দ্বিপুকে তাৎক্ষণিকভাবে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ বলেন, "মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।"

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x