রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্বপন মালাকার শিবা
স্বপন মালাকার শিবা সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সোমবার মহানগরীর দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। 

র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। 

তারা বলেন, সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে একটি নিরাপদ ও সুস্থ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। 

এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।উল্লেখ্য, সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ১২ জুলাই থেকে ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত মাসব্যাপী মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশের কর্মসূচি চলবে। 

এ কর্মসূচির মাধ্যমে নগরজুড়ে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ণ

featured Image

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সোমবার মহানগরীর দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। 

র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। 

তারা বলেন, সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে একটি নিরাপদ ও সুস্থ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। 

এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।উল্লেখ্য, সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ১২ জুলাই থেকে ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত মাসব্যাপী মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশের কর্মসূচি চলবে। 

এ কর্মসূচির মাধ্যমে নগরজুড়ে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
0:00 / 0:00
1x