রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

মাত্র ১ হাজার টাকা বকেয়া ভাড়ার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মোহাম্মদ হারুন অর রশিদ
মোহাম্মদ হারুন অর রশিদ সহ-সম্পাদক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মাত্র ১ হাজার টাকা বকেয়া ভাড়ার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

রাজধানীর লালবাগের আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে মাত্র ১ হাজার টাকা বাসাভাড়া বকেয়া থাকাকে কেন্দ্র করে স্বপন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৩ জুলাই) ভোরে এ নৃশংস ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করেছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় সাবলেটে থাকতেন বৃদ্ধ স্বপন ও তার ভাই। চলতি মাসের বাসাভাড়ার মধ্যে মাত্র ১ হাজার টাকা বকেয়া ছিল। সোমবার ভোররাতে ওই বকেয়া টাকা আদায়ের জন্য আসেন বাসার বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির ছেলে রিজভী ও তার চাচাতো ভাই রোহান। টাকা দেওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রিজভী ও রোহান উত্তেজিত হয়ে প্রথমে স্বপন ও তার ভাইকে মারধর করেন।

নিহতের ভাইয়ের অভিযোগ, একপর্যায়ে অভিযুক্তরা বৃদ্ধ স্বপনকে টেনেহিঁচড়ে ঘরের বাইরে কোয়ার্টারের সামনের একটি মাঠে নিয়ে যান এবং সেখানে তাকে এলোপাতাড়ি লাথি ও ঘুষি মারেন। গুরুতর আহত অবস্থায় স্বপন অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ তৎপর হয়ে ওঠে এবং ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত রিজভী ও তার চাচাতো ভাই রোহানকে আটক করে।

লালবাগ থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাত্র এক হাজার টাকার জন্য একজন বয়োবৃদ্ধ মানুষকে এভাবে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

মাত্র ১ হাজার টাকা বকেয়া ভাড়ার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

প্রকাশের তারিখ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ণ

featured Image

রাজধানীর লালবাগের আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে মাত্র ১ হাজার টাকা বাসাভাড়া বকেয়া থাকাকে কেন্দ্র করে স্বপন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৩ জুলাই) ভোরে এ নৃশংস ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করেছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় সাবলেটে থাকতেন বৃদ্ধ স্বপন ও তার ভাই। চলতি মাসের বাসাভাড়ার মধ্যে মাত্র ১ হাজার টাকা বকেয়া ছিল। সোমবার ভোররাতে ওই বকেয়া টাকা আদায়ের জন্য আসেন বাসার বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির ছেলে রিজভী ও তার চাচাতো ভাই রোহান। টাকা দেওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রিজভী ও রোহান উত্তেজিত হয়ে প্রথমে স্বপন ও তার ভাইকে মারধর করেন।

নিহতের ভাইয়ের অভিযোগ, একপর্যায়ে অভিযুক্তরা বৃদ্ধ স্বপনকে টেনেহিঁচড়ে ঘরের বাইরে কোয়ার্টারের সামনের একটি মাঠে নিয়ে যান এবং সেখানে তাকে এলোপাতাড়ি লাথি ও ঘুষি মারেন। গুরুতর আহত অবস্থায় স্বপন অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ তৎপর হয়ে ওঠে এবং ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত রিজভী ও তার চাচাতো ভাই রোহানকে আটক করে।

লালবাগ থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাত্র এক হাজার টাকার জন্য একজন বয়োবৃদ্ধ মানুষকে এভাবে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x