রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার

মোঃ মাজাহারুল ইসলাম সিপন
মোঃ মাজাহারুল ইসলাম সিপন নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসে ভরপুর ইংল্যান্ড। দলটির সাবেক মিডফিল্ডার জো কোল দাবি করেছেন, তারা লিওনেল মেসিকে থামিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেবে।

আগামী বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। দুই দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মন্তব্যে ম্যাচের আবহ আরও জমে উঠেছে।

গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মিকাহ রিচার্ডসের সঙ্গে এক অনুষ্ঠানে আলোচনার সময় মেসিকে নিয়ে জো কোল বলেন, “আমাদের তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা তাকে ঘুম পাড়াতে যাচ্ছি।”

তার এমন মন্তব্যের পর উপস্থিত অন্যরা তাকে সতর্ক করে বলেন, মেসির মতো খেলোয়াড়ের বিপক্ষে আগাম এমন মন্তব্য না করাই ভালো। তবে নিজের অবস্থানে অনড় থেকে সাবেক এই ইংলিশ তারকা বলেন, “আমি এখনই বলছি, আমরা বিশ্বকাপ ফাইনালে পৌঁছাতে যাচ্ছি।”

জো কোলের আত্মবিশ্বাসের সঙ্গে সুর মিলিয়েছেন মিকাহ রিচার্ডসও। তবে তিনি মনে করেন, আর্জেন্টিনাকে হারাতে হলে ইংল্যান্ডকে নিজেদের সেরাটা দিতে হবে। তার মতে, আর্জেন্টিনার খেলোয়াড়রা কৌশলী এবং জয়ের মানসিকতায় শক্তিশালী। তবে ইংল্যান্ডেরও তাদের মোকাবিলা করার মতো গতি ও সামর্থ্য রয়েছে।

মেসিকে নিয়ে জো কোলের এমন কঠোর মন্তব্য কিছুটা চমকপ্রদ। কারণ এর আগে তিনি একাধিকবার মেসির প্রশংসা করেছেন। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও মেসিকে এগিয়ে রেখেছিলেন তিনি। তার মতে, মেসি এমন একজন খেলোয়াড়, যিনি ফুটবলের প্রায় সব অর্জন পূর্ণ করেছেন।

এদিকে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ডের সাবেক তারকা গ্যারি নেভিলও মন্তব্য করেছেন। তবে তিনি মেসির সমালোচনা না করে আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়ে কথা বলেছেন।

নেভিল বলেন, ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ এমন দুই ডিফেন্ডার, যারা কখনো অসাধারণ পারফরম্যান্স দেন, আবার কখনো বড় ভুল করেন। তার ভাষায়, তারা একই সঙ্গে বিশ্বের অন্যতম সেরা এবং সবচেয়ে অনিয়মিত রক্ষণ জুটি।

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের এই সেমিফাইনাল ঘিরে দুই দলের সাবেক তারকাদের মন্তব্যে ম্যাচের উত্তাপ আরও বেড়ে গেছে। এখন মাঠের লড়াইয়ে কে কাকে ছাড়িয়ে যায়, সেটিই দেখার বিষয়।

(অনলাইন) 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার

প্রকাশের তারিখ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ

featured Image

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসে ভরপুর ইংল্যান্ড। দলটির সাবেক মিডফিল্ডার জো কোল দাবি করেছেন, তারা লিওনেল মেসিকে থামিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেবে।

আগামী বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। দুই দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মন্তব্যে ম্যাচের আবহ আরও জমে উঠেছে।

গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মিকাহ রিচার্ডসের সঙ্গে এক অনুষ্ঠানে আলোচনার সময় মেসিকে নিয়ে জো কোল বলেন, “আমাদের তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা তাকে ঘুম পাড়াতে যাচ্ছি।”

তার এমন মন্তব্যের পর উপস্থিত অন্যরা তাকে সতর্ক করে বলেন, মেসির মতো খেলোয়াড়ের বিপক্ষে আগাম এমন মন্তব্য না করাই ভালো। তবে নিজের অবস্থানে অনড় থেকে সাবেক এই ইংলিশ তারকা বলেন, “আমি এখনই বলছি, আমরা বিশ্বকাপ ফাইনালে পৌঁছাতে যাচ্ছি।”

জো কোলের আত্মবিশ্বাসের সঙ্গে সুর মিলিয়েছেন মিকাহ রিচার্ডসও। তবে তিনি মনে করেন, আর্জেন্টিনাকে হারাতে হলে ইংল্যান্ডকে নিজেদের সেরাটা দিতে হবে। তার মতে, আর্জেন্টিনার খেলোয়াড়রা কৌশলী এবং জয়ের মানসিকতায় শক্তিশালী। তবে ইংল্যান্ডেরও তাদের মোকাবিলা করার মতো গতি ও সামর্থ্য রয়েছে।

মেসিকে নিয়ে জো কোলের এমন কঠোর মন্তব্য কিছুটা চমকপ্রদ। কারণ এর আগে তিনি একাধিকবার মেসির প্রশংসা করেছেন। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও মেসিকে এগিয়ে রেখেছিলেন তিনি। তার মতে, মেসি এমন একজন খেলোয়াড়, যিনি ফুটবলের প্রায় সব অর্জন পূর্ণ করেছেন।

এদিকে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ডের সাবেক তারকা গ্যারি নেভিলও মন্তব্য করেছেন। তবে তিনি মেসির সমালোচনা না করে আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়ে কথা বলেছেন।

নেভিল বলেন, ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ এমন দুই ডিফেন্ডার, যারা কখনো অসাধারণ পারফরম্যান্স দেন, আবার কখনো বড় ভুল করেন। তার ভাষায়, তারা একই সঙ্গে বিশ্বের অন্যতম সেরা এবং সবচেয়ে অনিয়মিত রক্ষণ জুটি।

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের এই সেমিফাইনাল ঘিরে দুই দলের সাবেক তারকাদের মন্তব্যে ম্যাচের উত্তাপ আরও বেড়ে গেছে। এখন মাঠের লড়াইয়ে কে কাকে ছাড়িয়ে যায়, সেটিই দেখার বিষয়।

(অনলাইন) 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x