রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

উরুগুয়ের নতুন কোচ ডিয়েগো ফোরলান

মোঃ মাজাহারুল ইসলাম সিপন
মোঃ মাজাহারুল ইসলাম সিপন নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

উরুগুয়ের নতুন কোচ ডিয়েগো ফোরলান
ছবি: সংগৃহীত

নতুন যুগে পদার্পণ করছে উরুগুয়ে ফুটবল। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দেশটির কিংবদন্তি স্ট্রাইকার ডিয়েগো ফোরলানকে নিয়োগ দিয়েছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন।

চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন ৪৭ বছর বয়সী ফোরলান। জাতীয় দলের পাশাপাশি উরুগুয়ের অনূর্ধ্ব-২০ দলও তার তত্ত্বাবধানে থাকবে।

সাম্প্রতিক বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর প্রধান কোচের পদ ছেড়ে দেন মার্সেলো বিয়েলসা। তার স্থলাভিষিক্ত হলেন সাবেক এই তারকা ফুটবলার।

২০২০ সালে উরুগুয়ের ক্লাব পেনারোলের দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন ফোরলান। পরে দেশটির আরেক ক্লাব এতেনাসেও কাজ করেন তিনি।

কোচিং ক্যারিয়ার তুলনামূলক সংক্ষিপ্ত হলেও খেলোয়াড় হিসেবে ফোরলানের সাফল্য ঈর্ষণীয়। ২০০২ সালে জাতীয় দলে অভিষেকের পর ১১২ ম্যাচে ৩৬ গোল করেন তিনি। ২০১১ সালে উরুগুয়ের কোপা আমেরিকা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তবে ২০১০ বিশ্বকাপই ফোরলানের ক্যারিয়ারের সেরা অধ্যায়। ওই আসরে পাঁচ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাদের একজন হওয়ার পাশাপাশি টুর্নামেন্টসেরার ‘গোল্ডেন বল’ পুরস্কার জেতেন তিনি।

ক্লাব ফুটবলে দীর্ঘ ক্যারিয়ারে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, স্পেনের আতলেতিকো মাদ্রিদ এবং ইতালির ইন্টার মিলানের মতো ইউরোপের শীর্ষ ক্লাবের হয়ে খেলেছেন ডিয়েগো ফোরলান।

(অনলাইন) 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

উরুগুয়ের নতুন কোচ ডিয়েগো ফোরলান

প্রকাশের তারিখ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ

featured Image

নতুন যুগে পদার্পণ করছে উরুগুয়ে ফুটবল। জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দেশটির কিংবদন্তি স্ট্রাইকার ডিয়েগো ফোরলানকে নিয়োগ দিয়েছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন।

চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন ৪৭ বছর বয়সী ফোরলান। জাতীয় দলের পাশাপাশি উরুগুয়ের অনূর্ধ্ব-২০ দলও তার তত্ত্বাবধানে থাকবে।

সাম্প্রতিক বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর প্রধান কোচের পদ ছেড়ে দেন মার্সেলো বিয়েলসা। তার স্থলাভিষিক্ত হলেন সাবেক এই তারকা ফুটবলার।

২০২০ সালে উরুগুয়ের ক্লাব পেনারোলের দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন ফোরলান। পরে দেশটির আরেক ক্লাব এতেনাসেও কাজ করেন তিনি।

কোচিং ক্যারিয়ার তুলনামূলক সংক্ষিপ্ত হলেও খেলোয়াড় হিসেবে ফোরলানের সাফল্য ঈর্ষণীয়। ২০০২ সালে জাতীয় দলে অভিষেকের পর ১১২ ম্যাচে ৩৬ গোল করেন তিনি। ২০১১ সালে উরুগুয়ের কোপা আমেরিকা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তবে ২০১০ বিশ্বকাপই ফোরলানের ক্যারিয়ারের সেরা অধ্যায়। ওই আসরে পাঁচ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাদের একজন হওয়ার পাশাপাশি টুর্নামেন্টসেরার ‘গোল্ডেন বল’ পুরস্কার জেতেন তিনি।

ক্লাব ফুটবলে দীর্ঘ ক্যারিয়ারে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, স্পেনের আতলেতিকো মাদ্রিদ এবং ইতালির ইন্টার মিলানের মতো ইউরোপের শীর্ষ ক্লাবের হয়ে খেলেছেন ডিয়েগো ফোরলান।

(অনলাইন) 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
উরুগুয়ের নতুন কোচ ডিয়েগো ফোরলান
0:00 / 0:00
1x