রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

মো. পজিরুল ইসলাম
মো. পজিরুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় কাইতন বিবি (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুর কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাইতন বিবির বাড়ি পীরগঞ্জ উপজেলার বটের হাট এলাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি আত্মীয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

প্রকাশের তারিখ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ

featured Image

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় কাইতন বিবি (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুর কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাইতন বিবির বাড়ি পীরগঞ্জ উপজেলার বটের হাট এলাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি আত্মীয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x