রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

মোঃ মাজাহারুল ইসলাম সিপন
মোঃ মাজাহারুল ইসলাম সিপন নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দিনের মতো টানা বৃষ্টিতে রাজধানীর জনজীবন ব্যাহত হয়েছে।  স্থবির হয়ে পড়েছে জীবন ও জীবিকা।  অনেক অঞ্চল বৃষ্টিতে ডুবে যাওয়ায় দোকানপাট বন্ধ রাখা হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার পর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে অফিসগামী, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

সকালের দিকে আকাশ ছিল মেঘলা। বাতাসে আর্দ্রতা ও গুমোট আবহাওয়ার কারণে অস্বস্তি অনুভূত হলেও সকাল ৯টার পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির প্রভাবে মিরপুর, মতিঝিল, কারওয়ান বাজার, ধানমন্ডি, মগবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহনের গতি ধীর হয়ে পড়ে। একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি আরও বেড়ে যায়। অনেককে নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে হয়েছে। একই সঙ্গে অফিসগামী যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া দিয়ে কর্মস্থলে যেতে দেখা গেছে। তবে বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত করে অনলাইন ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে টানা বৃষ্টি ও যানজটের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দিনমজুর, রিকশাচালক ও অন্যান্য খেটে খাওয়া মানুষের ওপর। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জীবিকার তাগিদে তাদের কাজে বের হতে হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দেশের কয়েকটি বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে।

(অনলাইন) 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

প্রকাশের তারিখ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ

featured Image

দ্বিতীয় দিনের মতো টানা বৃষ্টিতে রাজধানীর জনজীবন ব্যাহত হয়েছে।  স্থবির হয়ে পড়েছে জীবন ও জীবিকা।  অনেক অঞ্চল বৃষ্টিতে ডুবে যাওয়ায় দোকানপাট বন্ধ রাখা হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার পর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে অফিসগামী, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

সকালের দিকে আকাশ ছিল মেঘলা। বাতাসে আর্দ্রতা ও গুমোট আবহাওয়ার কারণে অস্বস্তি অনুভূত হলেও সকাল ৯টার পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির প্রভাবে মিরপুর, মতিঝিল, কারওয়ান বাজার, ধানমন্ডি, মগবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহনের গতি ধীর হয়ে পড়ে। একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি আরও বেড়ে যায়। অনেককে নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে হয়েছে। একই সঙ্গে অফিসগামী যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া দিয়ে কর্মস্থলে যেতে দেখা গেছে। তবে বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত করে অনলাইন ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে টানা বৃষ্টি ও যানজটের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দিনমজুর, রিকশাচালক ও অন্যান্য খেটে খাওয়া মানুষের ওপর। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জীবিকার তাগিদে তাদের কাজে বের হতে হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দেশের কয়েকটি বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে।

(অনলাইন) 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন
0:00 / 0:00
1x