রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

মোঃ মাজাহারুল ইসলাম সিপন
মোঃ মাজাহারুল ইসলাম সিপন নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। 

চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ জন্য ঘোষিত বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলায় সাত হাজার পরিবারের নারী সদস্যকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চার কোটি পরিবারের নারী সদস্য এ সুবিধার আওতায় আসবেন।

তিনি বলেন, “জনগণ যতদিন বিএনপির পাশে থাকবে, ততদিন দেশের স্বার্থে সব বাধা অতিক্রম করে কাজ করে যাবে বিএনপি সরকার।”

শিক্ষা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। 

সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নারীদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদীতে পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।

(অনলাইন) 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। 

চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ জন্য ঘোষিত বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলায় সাত হাজার পরিবারের নারী সদস্যকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চার কোটি পরিবারের নারী সদস্য এ সুবিধার আওতায় আসবেন।

তিনি বলেন, “জনগণ যতদিন বিএনপির পাশে থাকবে, ততদিন দেশের স্বার্থে সব বাধা অতিক্রম করে কাজ করে যাবে বিএনপি সরকার।”

শিক্ষা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। 

সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নারীদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদীতে পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।

(অনলাইন) 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x