রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল

কাতারের সাবেক আমির ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১২ জুলাই) সকালে কাতারের আমিরি দিওয়ান এক সরকারি বিবৃতিতে জানায়, তিনি ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিবৃতিতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং কাতারের জনগণের প্রতি ধৈর্য ও সংযম ধারণের আহ্বান জানানো হয়।

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে কাতার অর্থনীতি, অবকাঠামো, শিক্ষা, কূটনীতি এবং জ্বালানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। 

২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন তাঁর পুত্র বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে।

তাঁর মৃত্যুতে কাতারসহ আরব ও আন্তর্জাতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল

প্রকাশের তারিখ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ণ

featured Image

কাতারের সাবেক আমির ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১২ জুলাই) সকালে কাতারের আমিরি দিওয়ান এক সরকারি বিবৃতিতে জানায়, তিনি ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিবৃতিতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং কাতারের জনগণের প্রতি ধৈর্য ও সংযম ধারণের আহ্বান জানানো হয়।

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে কাতার অর্থনীতি, অবকাঠামো, শিক্ষা, কূটনীতি এবং জ্বালানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। 

২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন তাঁর পুত্র বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে।

তাঁর মৃত্যুতে কাতারসহ আরব ও আন্তর্জাতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x