রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বৃষ্টি থামলেও কমেনি জলজট: জনদুর্ভোগ চরমে

জলাবদ্ধতায় নাকাল রাজধানী

মোহাম্মদ হারুন অর রশিদ
মোহাম্মদ হারুন অর রশিদ সহ-সম্পাদক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

জলাবদ্ধতায় নাকাল রাজধানী

টানা ভারী বর্ষণ শেষে আকাশ মেঘমুক্ত হলেও কাটেনি রাজধানীর তীব্র জলাবদ্ধতা। 

শনিবার ভোর থেকে শুরু করে রোববার দুপুর পর্যন্ত চলা রেকর্ড বৃষ্টিতে কার্যত স্থবির হয়ে পড়েছিল পুরো মেগাসিটি। 

তবে সন্ধ্যার পর বৃষ্টি পুরোপুরি থেমে গেলেও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে জমে থাকা পানি এখনো নামেনি। 

ফলে সোমবার (১৩ জুলাই) ভোররাত পর্যন্ত চরম দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে।

বৃষ্টি থামার দীর্ঘ সময় পরও সড়ক থেকে পানি না সরায় রোববার মধ্যরাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

সরেজমিনে দেখা যায়, মিরপুর, ইসিবি চত্বর থেকে ফ্লাইওভার পর্যন্ত সড়ক, মতিঝিল, কাকরাইল , নিউমার্কেট, পুরনো ঢাকার লালবাগ, বংশাল, ওয়ারি, সুত্রাপুর, যাত্রাবাড়ী সহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও অলিগলি এখনো পানির নিচে।

সড়কে জমে থাকা নোংরা পানিতে ডুবে অটোরিকশা, সিএনজি এবং প্রাইভেটকারসহ অসংখ্য যানবাহন বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়।

 গণপরিবহনের তীব্র সংকট এবং অতিরিক্ত ভিড়ের কারণে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের মধ্যরাত পর্যন্ত রাস্তায় অপেক্ষা করতে হয়েছে।

বৃষ্টি শেষ হওয়ার পরও কেন পানি সরছে না—এমন প্রশ্নে ক্ষোভ ফেটে পড়েন ভুক্তভোগী সাধারণ মানুষ ও চালকেরা। 

তাঁদের অভিযোগ, সিটি কর্পোরেশনের উদাসীনতা, ড্রেনেজ ব্যবস্থার সঠিক রক্ষণাবেক্ষণের অভাব এবং অপরিকল্পিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণেই সামান্য বৃষ্টিতেই পুরো ঢাকা অচল হয়ে পড়ছে।

এর আগে, শনিবার থেকে শুরু হওয়া এই টানা বর্ষণে রোববারের কর্মব্যস্ত দিনটি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। 

দুপুরের মধ্যেই রাজধানীর বেশিরভাগ নিচু এলাকা ও প্রধান সড়ক পানিতে তলিয়ে যায়, যার রেশ এখনো কাটেনি। 

পানি দ্রুত নিষ্কাশনে যথাযথ কর্তৃপক্ষকে আরও তৎপর হওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ নগরবাসী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

জলাবদ্ধতায় নাকাল রাজধানী

প্রকাশের তারিখ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ণ

featured Image

টানা ভারী বর্ষণ শেষে আকাশ মেঘমুক্ত হলেও কাটেনি রাজধানীর তীব্র জলাবদ্ধতা। 

শনিবার ভোর থেকে শুরু করে রোববার দুপুর পর্যন্ত চলা রেকর্ড বৃষ্টিতে কার্যত স্থবির হয়ে পড়েছিল পুরো মেগাসিটি। 

তবে সন্ধ্যার পর বৃষ্টি পুরোপুরি থেমে গেলেও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে জমে থাকা পানি এখনো নামেনি। 

ফলে সোমবার (১৩ জুলাই) ভোররাত পর্যন্ত চরম দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে।

বৃষ্টি থামার দীর্ঘ সময় পরও সড়ক থেকে পানি না সরায় রোববার মধ্যরাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

সরেজমিনে দেখা যায়, মিরপুর, ইসিবি চত্বর থেকে ফ্লাইওভার পর্যন্ত সড়ক, মতিঝিল, কাকরাইল , নিউমার্কেট, পুরনো ঢাকার লালবাগ, বংশাল, ওয়ারি, সুত্রাপুর, যাত্রাবাড়ী সহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও অলিগলি এখনো পানির নিচে।

সড়কে জমে থাকা নোংরা পানিতে ডুবে অটোরিকশা, সিএনজি এবং প্রাইভেটকারসহ অসংখ্য যানবাহন বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়।

 গণপরিবহনের তীব্র সংকট এবং অতিরিক্ত ভিড়ের কারণে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের মধ্যরাত পর্যন্ত রাস্তায় অপেক্ষা করতে হয়েছে।

বৃষ্টি শেষ হওয়ার পরও কেন পানি সরছে না—এমন প্রশ্নে ক্ষোভ ফেটে পড়েন ভুক্তভোগী সাধারণ মানুষ ও চালকেরা। 

তাঁদের অভিযোগ, সিটি কর্পোরেশনের উদাসীনতা, ড্রেনেজ ব্যবস্থার সঠিক রক্ষণাবেক্ষণের অভাব এবং অপরিকল্পিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণেই সামান্য বৃষ্টিতেই পুরো ঢাকা অচল হয়ে পড়ছে।

এর আগে, শনিবার থেকে শুরু হওয়া এই টানা বর্ষণে রোববারের কর্মব্যস্ত দিনটি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। 

দুপুরের মধ্যেই রাজধানীর বেশিরভাগ নিচু এলাকা ও প্রধান সড়ক পানিতে তলিয়ে যায়, যার রেশ এখনো কাটেনি। 

পানি দ্রুত নিষ্কাশনে যথাযথ কর্তৃপক্ষকে আরও তৎপর হওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ নগরবাসী।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
জলাবদ্ধতায় নাকাল রাজধানী
0:00 / 0:00
1x