ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ তিনজনকে ইয়াবায় নেশাগ্রস্ত অবস্থায় আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১২ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এই রায় প্রদান করেন।
জানা যায়, শনিবার (১১ জুলাই) হালুয়াঘাট উপজেলার উত্তর বাজার, মধ্য বাজার এবং পূর্ব গোবরাকুড় এলাকায় পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবায় আনিসুর রহমান, আরিফুল ইসলাম আকাশ ও নবী হোসেনকে আটক করা হয়। পরে তাদের ডোপ টেস্টের করানে হয়। এতে মাদকের সংশ্লিষ্টতা পাওয়া গেলে পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আদালত তাদের দণ্ড প্রদান করেন। রায়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া অপর দুই আসামি আরিফুল ইসলাম আকাশ ও নবী হোসেনের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ণ