রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ঢাকার লেক সংস্কারে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

ছবি: সংগৃহীত

রাজধানীর পরিবেশ উন্নয়ন ও জলাধার সংরক্ষণে ধানমণ্ডি ও গুলশান লেককে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকার পয়োনিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়নে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই ) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনসংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ধানমণ্ডি লেকের সংস্কার ও পুনর্নির্মাণ, নজরুল সরোবর নির্মাণ এবং রাজধানীর পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, গুলশান ও বারিধারা লেকের সঙ্গে সংযুক্ত সব অবৈধ বর্জ্য নির্গমন লাইন আগামী ছয় মাসের মধ্যে সম্পূর্ণভাবে বন্ধ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া রাজউকের নেতৃত্বে গুলশান লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন এবং পরিবেশগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে রাজধানীর বিভিন্ন লেক পুনরুদ্ধার, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) স্থাপনের বিষয়ে একাধিক উপস্থাপনা পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের পাশাপাশি রাজধানীর পরিবেশ সংরক্ষণ ও জলাধার রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আবদুস সাত্তার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(অনলাইন) 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ঢাকার লেক সংস্কারে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

প্রকাশের তারিখ : রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ

featured Image

রাজধানীর পরিবেশ উন্নয়ন ও জলাধার সংরক্ষণে ধানমণ্ডি ও গুলশান লেককে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকার পয়োনিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়নে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই ) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনসংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ধানমণ্ডি লেকের সংস্কার ও পুনর্নির্মাণ, নজরুল সরোবর নির্মাণ এবং রাজধানীর পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, গুলশান ও বারিধারা লেকের সঙ্গে সংযুক্ত সব অবৈধ বর্জ্য নির্গমন লাইন আগামী ছয় মাসের মধ্যে সম্পূর্ণভাবে বন্ধ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া রাজউকের নেতৃত্বে গুলশান লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন এবং পরিবেশগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে রাজধানীর বিভিন্ন লেক পুনরুদ্ধার, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) স্থাপনের বিষয়ে একাধিক উপস্থাপনা পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের পাশাপাশি রাজধানীর পরিবেশ সংরক্ষণ ও জলাধার রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আবদুস সাত্তার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(অনলাইন) 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x