রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হালুয়াঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শফিকুল ইসলাম (দুখু)
শফিকুল ইসলাম (দুখু) নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

হালুয়াঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে ময়মনসিংহের হালুয়াঘাটে  বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার ১২ জুলাই বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হৃদিতা সরকার। কৈচাপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শরীফ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক ও উপ-পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সুষম জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা সেবার সম্প্রসারণ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। একটি সুস্থ, দক্ষ ও পরিকল্পিত জনসংখ্যাই দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে পারে।

বক্তারা সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়। পরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ইউনিয়নভিত্তিক সেরা পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও স্বাস্থ্যকর্মীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

হালুয়াঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশের তারিখ : রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ

featured Image

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে ময়মনসিংহের হালুয়াঘাটে  বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার ১২ জুলাই বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হৃদিতা সরকার। কৈচাপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শরীফ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক ও উপ-পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সুষম জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা সেবার সম্প্রসারণ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। একটি সুস্থ, দক্ষ ও পরিকল্পিত জনসংখ্যাই দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে পারে।

বক্তারা সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়। পরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ইউনিয়নভিত্তিক সেরা পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও স্বাস্থ্যকর্মীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
হালুয়াঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
0:00 / 0:00
1x