রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

থানার পুরাতন ভবন ভাঙার সময়

কালিগঞ্জে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত

ছবিঃকালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত

কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত 

সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে ২ শ্রমিক গুরুতর আহত হয়েছে।

শনিবার (১২ জুলাই ) বেলা দেড়টার দিকে  এ ঘটনা ঘটে। জানা যায়, পুরাতন থানা ভবন ভাঙার কাজের সময় শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় শ্রমিক উপজেলার বাজার গ্রামের মৃত আঃ গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২) কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে পূর্ব থেকে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণে রফিকুল ইসলামের দু,হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা অপর শ্রমিক বাজার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কামরুল হাসান (৩০) তার ডান পায়ে আঘাত পান। স্থানীয়দের সহায়তায় আহত দুই শ্রমিককে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেলটি দীর্ঘদিন ধরে ভবনের ফ্লোরের নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল। বিষয়টি নিয়ে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

কালিগঞ্জে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত

প্রকাশের তারিখ : রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ

featured Image

কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত 

সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে ২ শ্রমিক গুরুতর আহত হয়েছে।

শনিবার (১২ জুলাই ) বেলা দেড়টার দিকে  এ ঘটনা ঘটে। জানা যায়, পুরাতন থানা ভবন ভাঙার কাজের সময় শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় শ্রমিক উপজেলার বাজার গ্রামের মৃত আঃ গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২) কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে পূর্ব থেকে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণে রফিকুল ইসলামের দু,হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা অপর শ্রমিক বাজার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কামরুল হাসান (৩০) তার ডান পায়ে আঘাত পান। স্থানীয়দের সহায়তায় আহত দুই শ্রমিককে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেলটি দীর্ঘদিন ধরে ভবনের ফ্লোরের নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল। বিষয়টি নিয়ে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x