রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

এনদোয়ের গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড

মোঃ মাজাহারুল ইসলাম সিপন
মোঃ মাজাহারুল ইসলাম সিপন নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

এনদোয়ের গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ৬৭ মিনিটে দারুণ এক আক্রমণে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফিরিয়েছেন ড্যান এনদোয়ে। দলীয় আক্রমণে রিকার্দো রদ্রিগেজের পাস থেকে গোলটি করেন এনদোয়ে।

এর আগে ম্যাচের ১০ মিনিটে ম্যাক আলিস্টারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসির কর্নার থেকে এই হেডে এই গোলটি করেন লিভারপুল মিডফিল্ডার। পিছিয়ে পড়লেও একেবারে হাল ছেড়ে দেয়নি সুইজারল্যান্ড। রবিবার কানসাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হয়।

দুই দলের ইতিহাস বলছে, এই লড়াইয়ে এখন পর্যন্ত সুইজারল্যান্ড কখনোই জয়ের মুখ দেখেনি। সব মিলিয়ে দুই দল সাতবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে পাঁচবার, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে তারা মুখোমুখি হয়েছে তিনবার।

দুই দলের প্রথম সাক্ষাৎ হয় ১৯৬৬ সালের বিশ্বকাপে। সেই ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে জয় পায়। এরপর ১৯৮০ সালে প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দেয় আলবিসেলেস্তেরা। চার বছর পর, ১৯৮৪ সালে আবারও দুই দল মুখোমুখি হলে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে জয় তুলে নেয়।

এরপর আসে টানা দুটি ড্র। ১৯৯০ সালের প্রীতি ম্যাচ ১-১ গোলে শেষ হয়। দীর্ঘ বিরতির পর ২০০৭ সালেও দুই দলের লড়াই একই ফল নিয়ে শেষ হয়—১-১।

সবচেয়ে স্মরণীয় লড়াইটি হয় ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোতে। পুরো ম্যাচে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ১১৮তম মিনিটে ডি মারিয়ার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। সেই ম্যাচে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকেই আসে জয়সূচক গোলটি।

সাত ম্যাচে আর্জেন্টিনার রেকর্ড ৫টি জয়, ২টি ড্র, কোনো হার নেই। তাই ইতিহাসের দিক থেকে স্পষ্টভাবেই এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

এনদোয়ের গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড

প্রকাশের তারিখ : রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ

featured Image

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ৬৭ মিনিটে দারুণ এক আক্রমণে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফিরিয়েছেন ড্যান এনদোয়ে। দলীয় আক্রমণে রিকার্দো রদ্রিগেজের পাস থেকে গোলটি করেন এনদোয়ে।

এর আগে ম্যাচের ১০ মিনিটে ম্যাক আলিস্টারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসির কর্নার থেকে এই হেডে এই গোলটি করেন লিভারপুল মিডফিল্ডার। পিছিয়ে পড়লেও একেবারে হাল ছেড়ে দেয়নি সুইজারল্যান্ড। রবিবার কানসাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হয়।

দুই দলের ইতিহাস বলছে, এই লড়াইয়ে এখন পর্যন্ত সুইজারল্যান্ড কখনোই জয়ের মুখ দেখেনি। সব মিলিয়ে দুই দল সাতবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে পাঁচবার, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে তারা মুখোমুখি হয়েছে তিনবার।

দুই দলের প্রথম সাক্ষাৎ হয় ১৯৬৬ সালের বিশ্বকাপে। সেই ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে জয় পায়। এরপর ১৯৮০ সালে প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দেয় আলবিসেলেস্তেরা। চার বছর পর, ১৯৮৪ সালে আবারও দুই দল মুখোমুখি হলে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে জয় তুলে নেয়।

এরপর আসে টানা দুটি ড্র। ১৯৯০ সালের প্রীতি ম্যাচ ১-১ গোলে শেষ হয়। দীর্ঘ বিরতির পর ২০০৭ সালেও দুই দলের লড়াই একই ফল নিয়ে শেষ হয়—১-১।

সবচেয়ে স্মরণীয় লড়াইটি হয় ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোতে। পুরো ম্যাচে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ১১৮তম মিনিটে ডি মারিয়ার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। সেই ম্যাচে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকেই আসে জয়সূচক গোলটি।

সাত ম্যাচে আর্জেন্টিনার রেকর্ড ৫টি জয়, ২টি ড্র, কোনো হার নেই। তাই ইতিহাসের দিক থেকে স্পষ্টভাবেই এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x