রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

সাবেক স্পিকার, রাষ্ট্রপতি ও বিএনপি নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

জমির উদ্দীন
জমির উদ্দীন পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সাবেক স্পিকার, রাষ্ট্রপতি ও বিএনপি নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার [ছবি: সংগৃহীত]

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক স্পিকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির প্রবীণ সদস্য সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার আর নেই।

আজ রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর।

পঞ্চগড়ের এই কৃতি সন্তান দেশের রাজনীতি ও আইন অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদের স্পিকার এবং পরবর্তীতে অস্থায়ী রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ পুরো দেশে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুমের প্রথম জানাজার নামাজ - বাদ জোহর মসজিদ আত তাকওয়া ধানমন্ডি ১২/এ জোহর নামাজ বাদ দুপুর ১:৩০ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরবর্তীতে গণমাধ্যমকে অবহিত করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

সাবেক স্পিকার, রাষ্ট্রপতি ও বিএনপি নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

প্রকাশের তারিখ : রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ণ

featured Image

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক স্পিকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির প্রবীণ সদস্য সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার আর নেই।

আজ রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর।

পঞ্চগড়ের এই কৃতি সন্তান দেশের রাজনীতি ও আইন অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদের স্পিকার এবং পরবর্তীতে অস্থায়ী রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ পুরো দেশে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুমের প্রথম জানাজার নামাজ - বাদ জোহর মসজিদ আত তাকওয়া ধানমন্ডি ১২/এ জোহর নামাজ বাদ দুপুর ১:৩০ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরবর্তীতে গণমাধ্যমকে অবহিত করা হবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x