রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় চাঞ্চল্য

সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট লাখাট সীমান্তে খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন(২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

১০ জুলাই শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩:০০ ঘঠিকার সময় মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত যুবক গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিন এর পুত্র।তিনি ভারতীয় ব্যবসার সাথে জড়িত ছিলেন তবে ঐ সময় কি কারনে তিনি সেখানে গিয়েছিলেন সেটি জানা যায় নি। 

তবে স্থানীয়রা বলছেন নিহত যুবক গতরাত আনুমানিক ৩:০০ ঘঠিকার সময় মিনহাজ উদ্দিন লাখাটের স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশ করলে খাসিয়ার এলোপাতাড়ি গুলিতে মারা যান। 

জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন ঘটনা শুনার সাথে সাথে আমরা তাহার বাড়িতে যাই। তখন পুলিশ ও বিজিবিকে খবর দেই, পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। 

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর সীমান্তে খাসিয়ার গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পাওয়ার সাথে সাথেই গোয়াইনঘাট থানা পুলিশের সেকেন্ড অফিসার তানভীর ফায়াজ এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরি করে পরবর্তী কার্যক্রমের জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরন করা হচ্ছে। 

সিলেট ৪৮ ব্যাটালিয়ন (বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন ভারতের অভ্যন্তরে এক কিলোমিটার ভিতরে  অসৎ উদ্দেশ্যর জন্য মিনহাজ উদ্দিন সেখানে গেলে খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন গুলিবিদ্ধ হলে বাংলাদেশে নিয়ে আসার পরে মেডিকেল যাওয়ার পথে মিনহাজ উদ্দিন মারা যান। বিজির পক্ষ থেকে সীমান্তে কড়া নজরদারী ও সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত

প্রকাশের তারিখ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ণ

featured Image

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট লাখাট সীমান্তে খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন(২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

১০ জুলাই শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩:০০ ঘঠিকার সময় মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত যুবক গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিন এর পুত্র।তিনি ভারতীয় ব্যবসার সাথে জড়িত ছিলেন তবে ঐ সময় কি কারনে তিনি সেখানে গিয়েছিলেন সেটি জানা যায় নি। 

তবে স্থানীয়রা বলছেন নিহত যুবক গতরাত আনুমানিক ৩:০০ ঘঠিকার সময় মিনহাজ উদ্দিন লাখাটের স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশ করলে খাসিয়ার এলোপাতাড়ি গুলিতে মারা যান। 

জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন ঘটনা শুনার সাথে সাথে আমরা তাহার বাড়িতে যাই। তখন পুলিশ ও বিজিবিকে খবর দেই, পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। 

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর সীমান্তে খাসিয়ার গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পাওয়ার সাথে সাথেই গোয়াইনঘাট থানা পুলিশের সেকেন্ড অফিসার তানভীর ফায়াজ এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরি করে পরবর্তী কার্যক্রমের জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরন করা হচ্ছে। 

সিলেট ৪৮ ব্যাটালিয়ন (বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন ভারতের অভ্যন্তরে এক কিলোমিটার ভিতরে  অসৎ উদ্দেশ্যর জন্য মিনহাজ উদ্দিন সেখানে গেলে খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন গুলিবিদ্ধ হলে বাংলাদেশে নিয়ে আসার পরে মেডিকেল যাওয়ার পথে মিনহাজ উদ্দিন মারা যান। বিজির পক্ষ থেকে সীমান্তে কড়া নজরদারী ও সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x