খুলনার দাকোপ উপজেলার ৬ নম্বর কামারখোলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল জনসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাজুড়ে আলোচনায় রয়েছেন। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তিনি সাধারণ মানুষের কাছে একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনী প্রচারণার বাইরেও তিনি নিজস্ব অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাঁচা ও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এতে দীর্ঘদিনের ভোগান্তি কমে মানুষের চলাচল সহজ হয়েছে বলে এলাকাবাসী জানান। তার এসব উদ্যোগে বিভিন্ন গ্রামের মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি নিয়মিতভাবে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির, এতিমখানা এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক ও নানাভাবে সহযোগিতা করে আসছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করার মানসিকতার কারণে তার মানবিক কর্মকাণ্ড ইউনিয়নজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে বলে স্থানীয়রা জানান।
এছাড়া কৃষক, শ্রমজীবী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি নিয়মিত খোঁজখবর নেন এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ফলে সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা দিন দিন আরও দৃশ্যমান হয়ে উঠছে।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, "মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সব সময় ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই। জনপ্রতিনিধি হওয়া আমার মূল লক্ষ্য নয়, মানুষের সেবা করাই আমার প্রধান উদ্দেশ্য। ইউনিয়নবাসী যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে তাদের কল্যাণে কাজ করে যাব। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাস্তাঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান এবং অসহায় মানুষের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।"
তিনি আরও জানান, খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ আমীর এজাজ খান-এর দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় তিনি এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দাদের মতে, নির্বাচনের আগেই যেভাবে তিনি নিজের অর্থ, সময় ও শ্রম ব্যয় করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে। তাদের ভাষ্য, রাজনৈতিক পরিচয়ের গণ্ডি ছাড়িয়ে মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে ধারাবাহিক অবদান রাখার কারণেই আমিনুল ইসলাম বুলবুল আজ কামারখোলা ইউনিয়নের একজন সেবাপ্রাণ ও জনবান্ধব ব্যক্তি হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ