রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

আর্জেন্টিনাকে হারতে দেখতে চান অনেকেই: স্কালোনি

মোঃ মাজাহারুল ইসলাম সিপন
মোঃ মাজাহারুল ইসলাম সিপন নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

আর্জেন্টিনাকে হারতে দেখতে চান অনেকেই: স্কালোনি
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ফুটবলে অন্যতম সফল দল আর্জেন্টিনা। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে ২৮ বছরের শিরোপাখরা কাটানোর পর থেকে একের পর এক সাফল্য পেয়েছে দলটি। গত পাঁচ বছরে চারটি বড় শিরোপা জেতা আলবিসেলেস্তেদের এই ধারাবাহিক সাফল্যে অনেকেই ঈর্ষান্বিত বলে মন্তব্য করেছেন কোচ লিওনেল স্কালোনি।

২০২১ সালের কোপা আমেরিকার পর ২০২২ সালে বিশ্বকাপ ও ফিনালিসিমা জেতে আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয় লিওনেল মেসির। এরপর ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জিতে নিজেদের আধিপত্য ধরে রাখে দলটি।

এবার বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে আর্জেন্টিনার প্রয়োজন আর মাত্র তিনটি জয়। আগামীকাল কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনির কাছে আবারও টুর্নামেন্টে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পাচ্ছে—এমন অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন,

‘এক অর্থে এসব কথার মানে হলো, অনেকেই চান না আর্জেন্টিনা জিতুক। এটা স্বাভাবিক। অন্য দলগুলোর ক্ষেত্রেও এমন সমর্থক থাকেন, যারা তাদের হারতে দেখতে চান। তবে আমাদের ক্ষেত্রে হয়তো এমন মানুষের সংখ্যা একটু বেশি। আমরা বিষয়টি জানি, তবে সেটি নিয়ে ভাবছি না।’

শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও কথা বলেন স্কালোনি। ওই ম্যাচে ভিডিও সহকারী রেফারির সহায়তায় মিসরের একটি গোল বাতিল করা হয়। স্কালোনির দাবি, গোলের আগে লিসান্দ্রো মার্তিনেসকে ফাউল করা হয়েছিল।

তিনি বলেন, ‘লিসান্দ্রোর পায়ের ওপর প্রতিপক্ষ পা দিয়েছিল। সেটা সামান্য হোক বা বেশি—এটি স্পষ্ট ফাউল। এটিকে অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই।’

সুইজারল্যান্ডের বিপক্ষে একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনাও দেখছেন না আর্জেন্টিনা কোচ। মিসরের বিপক্ষে যে দল খেলেছিল, তাদের বেশির ভাগকেই আবার মাঠে নামানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

স্কালোনি বলেন, ‘আমি একই দলকে একাধিকবার খেলিয়েছি। এবারও যদি তাই হয়, অবাক হওয়ার কিছু নেই। কিছু পরিবর্তন হতে পারে, তবে মূল কাঠামো একই থাকবে। আমরা যে পরিবর্তনগুলো করেছি, তাতে দল আরও ভালো খেলেছে। বিশেষ করে লেয়ান্দ্রো পারেদেস মাঠে নামার পর বলের দখল ও গতি—দুই ক্ষেত্রেই উন্নতি হয়েছে। একই সঙ্গে আলেক্সিস মাক আলিস্তারও দারুণ ছন্দে রয়েছে।’

শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ ১৩ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনসো ফের্নান্দেসের তিন গোলে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের জয়ী দলের। বাংলাদেশ সময় আজ রাত ৩টায় মায়ামিতে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড-নরওয়ের কোয়ার্টার ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ জুলাই।

(অনলাইন)

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

আর্জেন্টিনাকে হারতে দেখতে চান অনেকেই: স্কালোনি

প্রকাশের তারিখ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x