রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

কনটেন্ট নির্মাতাকে বুট উপহার দিলেন রোনালদো

মোঃ মাজাহারুল ইসলাম সিপন
মোঃ মাজাহারুল ইসলাম সিপন নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কনটেন্ট নির্মাতাকে বুট উপহার দিলেন রোনালদো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ৬ জুলাই স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হারের মধ্য দিয়ে শেষ হয়েছে তাঁর বিশ্বকাপ অভিযান। শিরোপা জয়ের আক্ষেপ নিয়েই বিদায় নিলেও ভক্তদের জন্য রেখে গেছেন স্মরণীয় এক উপহার।

জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আইশোস্পিডকে নিজের ব্যবহৃত একটি বিশেষ বুট উপহার দিয়েছেন পর্তুগিজ এই তারকা। গত রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে আইশোস্পিড সেই বুট দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

প্রায় ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি থলে থেকে সোনালি রঙের ‘সিআর সেভেন’ লেখা বুট বের করে তিনি বলেন, রোনালদো তাঁকে নিজের ব্যবহৃত বুটজোড়া উপহার দিয়েছেন। তাঁর দাবি, পৃথিবীতে এমন মাত্র দুটি বুট তৈরি করা হয়েছে এবং তার একটি তিনি পেয়েছেন। বিশ্বকাপেও এই বুট পরেই খেলেছিলেন রোনালদো।

লস অ্যাঞ্জেলেসে স্পেন-বেলজিয়াম কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালে আইশোস্পিড বুটজোড়া প্রদর্শন করেন। ভিডিওতে রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদযাপনও করেন তিনি। আবেগঘন প্রতিক্রিয়ায় আইশোস্পিড বলেন, তিনি রোনালদোকে ভালোবাসেন এবং এই মূল্যবান উপহার সারাজীবন যত্নে সংরক্ষণ করবেন।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ডালাসে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো। বিদায়ের বাঁশি বাজার পর শিরোপা জিততে না পারার আক্ষেপে অশ্রুসিক্ত হয়ে পড়েন রোনালদো।

বিশ্বকাপের ইতিহাসে রোনালদোর পরিসংখ্যানও ঈর্ষণীয়। তিনি ২৭ ম্যাচে ১১টি গোল করেছেন এবং দুটি গোলে সহায়তা করেছেন। পাশাপাশি ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার হিসেবেও নিজের নাম লিখিয়েছেন।

এদিকে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। দলটির হয়ে গোল করেন ফাবিয়ান রুইস ও মিকেল মেরিনো। বেলজিয়ামের হয়ে একমাত্র গোলটি করেন শার্ল দে কেতেলারে।

আগামী ১৪ জুলাই ডালাসে প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। অন্যদিকে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ী দল খেলবে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের জয়ী দলের বিপক্ষে। বাংলাদেশ সময় আজ রাত ৩টায় মায়ামিতে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড-নরওয়ের কোয়ার্টার ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ জুলাই।

(অনলাইন) 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

কনটেন্ট নির্মাতাকে বুট উপহার দিলেন রোনালদো

প্রকাশের তারিখ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x