রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

‘হার না মানা দল’ হিসেবেই আর্জেন্টিনাকে মনে রাখুক: স্কালোনি

মোঃ মাজাহারুল ইসলাম সিপন
মোঃ মাজাহারুল ইসলাম সিপন নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

‘হার না মানা দল’ হিসেবেই আর্জেন্টিনাকে মনে রাখুক: স্কালোনি
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছিলেন লিওনেল স্কালোনি। এবার সেই কোচই দাঁড়িয়ে আছেন নতুন এক ইতিহাসের সামনে। ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে আর্জেন্টিনার সামনে।

তবে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে স্কালোনির ভাবনায় শুধু শিরোপা নয়; তিনি চান তার দলকে এমন একটি দল হিসেবে মনে রাখা হোক, যারা কখনো হার মানে না এবং লড়াই চালিয়ে যায়।

বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের প্রত্যাশার কথা জানান স্কালোনি।

আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি চাই জাতীয় দলকে সবাই এমন একটি দল হিসেবে মনে রাখুক, যারা কখনো হাল ছাড়ে না। কোচিং স্টাফ ও খেলোয়াড়েরা—আমরা সবাই এই ভালোবাসার জন্যই ফুটবল খেলি। আমরা শুধু জয় পাওয়ার জন্য খেলি না। যখন হৃদয় থেকে আসা এমন আবেগ দেখি, সেটি সত্যিই অসাধারণ।’

সম্প্রতি আর্জেন্টিনার এক ১০ বছর বয়সী খুদে ভক্তের আবেগঘন বার্তা দেখে মুগ্ধ হয়েছেন স্কালোনি। তার মতে, শিরোপার পাশাপাশি দলের লড়াকু মানসিকতাই হবে সবচেয়ে বড় উত্তরাধিকার।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে সহজেই পরের ধাপে উঠেছিল আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে তাদের। সব বাধা পেরিয়ে বিশ্বকাপে টানা ১১ ম্যাচ অপরাজিত রয়েছে আর্জেন্টিনা।

তবে সেমিফাইনালের পথে সুইজারল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন স্কালোনি। অভিজ্ঞ মিডফিল্ডার গ্রানিত জাকার নেতৃত্বাধীন দলটির প্রশংসা করে তিনি বলেন, ‘বিশ্বকাপে সুইজারল্যান্ডের দীর্ঘ ইতিহাস রয়েছে। তাদের দলে শারীরিকভাবে শক্তিশালী ও অভিজ্ঞ অনেক খেলোয়াড় আছে। ম্যাচটি কঠিন হবে, এতে কোনো সন্দেহ নেই। তারা কলম্বিয়াকে হারিয়ে এসেছে, যারা এবারের বিশ্বকাপে দারুণ খেলেছে।’

ইতিহাস গড়ার হাতছানি থাকলেও স্কালোনির কাছে দলের মানসিকতা ও লড়াইয়ের স্পৃহাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

(অনলাইন)

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

‘হার না মানা দল’ হিসেবেই আর্জেন্টিনাকে মনে রাখুক: স্কালোনি

প্রকাশের তারিখ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ

featured Image

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছিলেন লিওনেল স্কালোনি। এবার সেই কোচই দাঁড়িয়ে আছেন নতুন এক ইতিহাসের সামনে। ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে আর্জেন্টিনার সামনে।

তবে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে স্কালোনির ভাবনায় শুধু শিরোপা নয়; তিনি চান তার দলকে এমন একটি দল হিসেবে মনে রাখা হোক, যারা কখনো হার মানে না এবং লড়াই চালিয়ে যায়।

বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের প্রত্যাশার কথা জানান স্কালোনি।

আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমি চাই জাতীয় দলকে সবাই এমন একটি দল হিসেবে মনে রাখুক, যারা কখনো হাল ছাড়ে না। কোচিং স্টাফ ও খেলোয়াড়েরা—আমরা সবাই এই ভালোবাসার জন্যই ফুটবল খেলি। আমরা শুধু জয় পাওয়ার জন্য খেলি না। যখন হৃদয় থেকে আসা এমন আবেগ দেখি, সেটি সত্যিই অসাধারণ।’

সম্প্রতি আর্জেন্টিনার এক ১০ বছর বয়সী খুদে ভক্তের আবেগঘন বার্তা দেখে মুগ্ধ হয়েছেন স্কালোনি। তার মতে, শিরোপার পাশাপাশি দলের লড়াকু মানসিকতাই হবে সবচেয়ে বড় উত্তরাধিকার।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে সহজেই পরের ধাপে উঠেছিল আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে তাদের। সব বাধা পেরিয়ে বিশ্বকাপে টানা ১১ ম্যাচ অপরাজিত রয়েছে আর্জেন্টিনা।

তবে সেমিফাইনালের পথে সুইজারল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন স্কালোনি। অভিজ্ঞ মিডফিল্ডার গ্রানিত জাকার নেতৃত্বাধীন দলটির প্রশংসা করে তিনি বলেন, ‘বিশ্বকাপে সুইজারল্যান্ডের দীর্ঘ ইতিহাস রয়েছে। তাদের দলে শারীরিকভাবে শক্তিশালী ও অভিজ্ঞ অনেক খেলোয়াড় আছে। ম্যাচটি কঠিন হবে, এতে কোনো সন্দেহ নেই। তারা কলম্বিয়াকে হারিয়ে এসেছে, যারা এবারের বিশ্বকাপে দারুণ খেলেছে।’

ইতিহাস গড়ার হাতছানি থাকলেও স্কালোনির কাছে দলের মানসিকতা ও লড়াইয়ের স্পৃহাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

(অনলাইন)

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x