রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

পরিবারের দাবি, মানসিক সমস্যার কারণে মৃত্যু

খুলনায় যুবকের মৃত্যু ঘিরে রহস্য

মোল্লা জাহাঙ্গীর আলম
মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

খুলনায় যুবকের মৃত্যু ঘিরে রহস্য

খুলনা মহানগরীর সদর থানাধীন নিরালা ১ নম্বর রোডের ২য় গলিতে মানসিক সমস্যার কারণে সাগর শেখ নামে ৩৬ বছর বয়সী এক যুবক মৃ'ত্যুবরণ করেছেন। শনিবার ১১ জুলাই ২০২৬, সকাল ৭টার দিকে নিরালা এলাকার বাড়ির মালিক বিথি জাফরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে প্রতিবেশী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহত সাগর শেখ মিল্টন শেখের ছেলে। তিনি খুলনা মহানগরীর সদর থানার নিরালা ১ নম্বর রোডের ২য় গলির স্থায়ী বাসিন্দা ছিলেন। পেশায় তিনি রং মিস্ত্রির কাজ করতেন। পরিবার ও প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, সাগর দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিক সূত্র জানায়, তার মানসিক অবস্থার অবনতি হওয়ায় তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না। চিকিৎসার চেষ্টা চলছিল বলেও স্বজনরা জানিয়েছেন।

ঘটনার দিন সকালে বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সকাল ৮টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৮টা ৪৫ মিনিটে সাগর শেখকে মৃ'ত ঘোষণা করেন। পরে ম'রদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়। খুলনা সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ সূত্র জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি এ চরম সিদ্ধান্ত নেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃ'ত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃ'ত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনানুগ সব প্রক্রিয়া শেষে ম'রদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাগরের মৃ'ত্যুতে পরিবার ও প্রতিবেশীরা গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিবেশীরা জানান, তিনি শান্ত স্বভাবের ও মিশুক ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে মানসিক চাপের কারণে তিনি একা থাকতে পছন্দ করতেন। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

খুলনায় যুবকের মৃত্যু ঘিরে রহস্য

প্রকাশের তারিখ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ণ

featured Image

খুলনা মহানগরীর সদর থানাধীন নিরালা ১ নম্বর রোডের ২য় গলিতে মানসিক সমস্যার কারণে সাগর শেখ নামে ৩৬ বছর বয়সী এক যুবক মৃ'ত্যুবরণ করেছেন। শনিবার ১১ জুলাই ২০২৬, সকাল ৭টার দিকে নিরালা এলাকার বাড়ির মালিক বিথি জাফরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে প্রতিবেশী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহত সাগর শেখ মিল্টন শেখের ছেলে। তিনি খুলনা মহানগরীর সদর থানার নিরালা ১ নম্বর রোডের ২য় গলির স্থায়ী বাসিন্দা ছিলেন। পেশায় তিনি রং মিস্ত্রির কাজ করতেন। পরিবার ও প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, সাগর দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিক সূত্র জানায়, তার মানসিক অবস্থার অবনতি হওয়ায় তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না। চিকিৎসার চেষ্টা চলছিল বলেও স্বজনরা জানিয়েছেন।

ঘটনার দিন সকালে বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সকাল ৮টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৮টা ৪৫ মিনিটে সাগর শেখকে মৃ'ত ঘোষণা করেন। পরে ম'রদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়। খুলনা সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ সূত্র জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি এ চরম সিদ্ধান্ত নেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃ'ত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃ'ত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনানুগ সব প্রক্রিয়া শেষে ম'রদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাগরের মৃ'ত্যুতে পরিবার ও প্রতিবেশীরা গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিবেশীরা জানান, তিনি শান্ত স্বভাবের ও মিশুক ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে মানসিক চাপের কারণে তিনি একা থাকতে পছন্দ করতেন। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
খুলনায় যুবকের মৃত্যু ঘিরে রহস্য
0:00 / 0:00
1x