রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠে একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দি ও কারারক্ষী উভয়ই রয়েছেন।

শ্রীলঙ্কায় কারাগারে ভয়াবহ সংঘর্ষে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

শ্রীলঙ্কায় কারাগারে ভয়াবহ সংঘর্ষে নিহত ২৫
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠে একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দি ও কারারক্ষী উভয়ই রয়েছেন। স্থানীয় গণমাধ্যম ও পুলিশের প্রকাশিত তথ্য থেকে জানা যায়, রোববার কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে নেগোম্বোর কারাগারে সংঘর্ষের সূত্রপাত হয়, যা সোমবারও (৬ জুলাই) অব্যাহত রয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় টেলিভিশন চ্যানেল হিরু জানায়, সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন ১০০ জনের বেশি। পুলিশের মুখপাত্র চন্দনা হেরাথ কারাগারের ভেতরে সংঘর্ষ ও হতাহতের ঘটনা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তবে সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই অঞ্চলের প্রধান সরকারি হাসপাতালের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কারাগারের সংঘর্ষে আহত শতাধিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের আঘাতের ধরন সম্পর্কে কোনো তথ্য দেননি ওই কর্মকর্তা। শ্রীলঙ্কার কারাগারগুলো মারাত্মকভাবে জনাকীর্ণ। দেশটির কারা ব্যবস্থার মোট ধারণক্ষমতা ১০ হাজার হলেও সেখানে বর্তমানে ৩৯ হাজারের বেশি বন্দি রয়েছেন।

সূত্র: নাগরিক প্রতিদিন

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

শ্রীলঙ্কায় কারাগারে ভয়াবহ সংঘর্ষে নিহত ২৫

প্রকাশের তারিখ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ণ

featured Image
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠে একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দি ও কারারক্ষী উভয়ই রয়েছেন। স্থানীয় গণমাধ্যম ও পুলিশের প্রকাশিত তথ্য থেকে জানা যায়, রোববার কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে নেগোম্বোর কারাগারে সংঘর্ষের সূত্রপাত হয়, যা সোমবারও (৬ জুলাই) অব্যাহত রয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় টেলিভিশন চ্যানেল হিরু জানায়, সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন ১০০ জনের বেশি। পুলিশের মুখপাত্র চন্দনা হেরাথ কারাগারের ভেতরে সংঘর্ষ ও হতাহতের ঘটনা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তবে সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই অঞ্চলের প্রধান সরকারি হাসপাতালের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কারাগারের সংঘর্ষে আহত শতাধিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের আঘাতের ধরন সম্পর্কে কোনো তথ্য দেননি ওই কর্মকর্তা। শ্রীলঙ্কার কারাগারগুলো মারাত্মকভাবে জনাকীর্ণ। দেশটির কারা ব্যবস্থার মোট ধারণক্ষমতা ১০ হাজার হলেও সেখানে বর্তমানে ৩৯ হাজারের বেশি বন্দি রয়েছেন।

সূত্র: নাগরিক প্রতিদিন

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x