রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

১৬৪ ধারায় জবানবন্দীঃ কারাগারে শিমা, আকাশ রিমান্ডে

খুলনায় মেয়ে হত্যা ঘহটনায় মা-বাবা গ্রেপ্তার

মোল্লা জাহাঙ্গীর আলম
মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

খুলনায় মেয়ে হত্যা ঘহটনায় মা-বাবা গ্রেপ্তার

খুলনা নগরীর বসুপাড়ায় ১৭ বছর বয়সী মেয়ে নির্জনাকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। মেয়েকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মা শিমা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দী শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে বাবা মো. আলীম হোসেন আকাশকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গত ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার প্রান্তিকার ৩ নম্বর রোড থেকে বস্তাবন্দি অবস্থায় নির্জনার ম র দেহ উ দ্ধার করে খুলনা সদর থানা পুলিশ। পরে তদন্তে বেরিয়ে আসে নিহত নির্জনা সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া এলাকার বাসিন্দা মো. আলীম হোসেন আকাশের মেয়ে।

ঘটনার পরপরই খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় প্রথমে নিহতের বাবা আকাশকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজে একটি মোটরসাইকেলে বস্তাবন্দি ম র দেহ বহনের দৃশ্য পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলটি নিহতের বাবা আকাশের।

তদন্তের অগ্রগতির ধারাবাহিকতায় এবার মা শিমাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পুলিশ। জিজ্ঞা সাবাদের এক পর্যায়ে মা শিমা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। জবানবন্দী রেকর্ড শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

অন্যদিকে বাবা আকাশকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মা শিমা জবানবন্দীতে কী স্বীকার করেছেন এবং বাবা আকাশ কী তথ্য দিচ্ছেন সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জবানবন্দী, রিমান্ডের তথ্য ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে মামলার চার্জশিট দেওয়া হবে।

এই মর্মান্তিক ঘটনায় খুলনাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। মা-বাবা দুইজনের গ্রেপ্তারে ঘটনার রহস্য কিছুটা পরিষ্কার হলেও পুরো ঘটনা উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

খুলনায় মেয়ে হত্যা ঘহটনায় মা-বাবা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ণ

featured Image

খুলনা নগরীর বসুপাড়ায় ১৭ বছর বয়সী মেয়ে নির্জনাকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। মেয়েকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মা শিমা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দী শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে বাবা মো. আলীম হোসেন আকাশকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গত ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার প্রান্তিকার ৩ নম্বর রোড থেকে বস্তাবন্দি অবস্থায় নির্জনার ম র দেহ উ দ্ধার করে খুলনা সদর থানা পুলিশ। পরে তদন্তে বেরিয়ে আসে নিহত নির্জনা সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া এলাকার বাসিন্দা মো. আলীম হোসেন আকাশের মেয়ে।

ঘটনার পরপরই খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় প্রথমে নিহতের বাবা আকাশকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজে একটি মোটরসাইকেলে বস্তাবন্দি ম র দেহ বহনের দৃশ্য পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলটি নিহতের বাবা আকাশের।

তদন্তের অগ্রগতির ধারাবাহিকতায় এবার মা শিমাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পুলিশ। জিজ্ঞা সাবাদের এক পর্যায়ে মা শিমা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। জবানবন্দী রেকর্ড শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

অন্যদিকে বাবা আকাশকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মা শিমা জবানবন্দীতে কী স্বীকার করেছেন এবং বাবা আকাশ কী তথ্য দিচ্ছেন সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জবানবন্দী, রিমান্ডের তথ্য ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে মামলার চার্জশিট দেওয়া হবে।

এই মর্মান্তিক ঘটনায় খুলনাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। মা-বাবা দুইজনের গ্রেপ্তারে ঘটনার রহস্য কিছুটা পরিষ্কার হলেও পুরো ঘটনা উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x