রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

দিনাজপুরে জবরদখল, লুটপাট ও হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ মাজাহারুল ইসলাম সিপন
মোঃ মাজাহারুল ইসলাম সিপন নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

দিনাজপুরে জবরদখল, লুটপাট ও হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি: সংগৃহীত

পেশিশক্তি ও অন্যায়ের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ন্যায় বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞ আদালতে বিচারাধীন সম্পত্তি জোরপূর্বক জবরদখল, পৈতৃক ব্যবসা প্রতিষ্ঠানে (পার্টি সেন্টার) সশস্ত্র হামলা, ব্যাপক লুটপাট এবং হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

   সর্বস্তরের সচেতন মানুষ, স্থানীয় এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

বুধবার (৮ জুলাই-২০২৬) দিনাজপুর শহরের বাসুনিয়াপট্রি‌ পার্টি সেন্টারের পাশে প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীরা তাদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধন থেকে অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনতে জোর দাবি জানানো হয়। এছাড়াও হামলাকারী, ভাংচুরকারী ও ভূমিদস্যুদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিতে হবে এবং 

উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানিমুলক মামলার সুষ্ঠু ও সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত করতে হবে।

 ভুক্তভোগী পরিবার এবং মামলার সাক্ষীদের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

মানববন্ধনে পার্টি সেন্টারের পরিচালক সৈয়দ আলমামুন ইসলাম রনি  বলেন, আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও জোরপূর্বক সম্পত্তি দখল এবং ব্যবসা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালানো আইনের শাসনের পরিপন্থী। 

তিনি অবিলম্বে এই অন্যায়ের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নিয়ে ভুক্তভোগী পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন।

(অনলাইন) 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

দিনাজপুরে জবরদখল, লুটপাট ও হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ণ

featured Image

পেশিশক্তি ও অন্যায়ের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ন্যায় বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞ আদালতে বিচারাধীন সম্পত্তি জোরপূর্বক জবরদখল, পৈতৃক ব্যবসা প্রতিষ্ঠানে (পার্টি সেন্টার) সশস্ত্র হামলা, ব্যাপক লুটপাট এবং হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

   সর্বস্তরের সচেতন মানুষ, স্থানীয় এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

বুধবার (৮ জুলাই-২০২৬) দিনাজপুর শহরের বাসুনিয়াপট্রি‌ পার্টি সেন্টারের পাশে প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীরা তাদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধন থেকে অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনতে জোর দাবি জানানো হয়। এছাড়াও হামলাকারী, ভাংচুরকারী ও ভূমিদস্যুদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিতে হবে এবং 

উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানিমুলক মামলার সুষ্ঠু ও সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত করতে হবে।

 ভুক্তভোগী পরিবার এবং মামলার সাক্ষীদের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

মানববন্ধনে পার্টি সেন্টারের পরিচালক সৈয়দ আলমামুন ইসলাম রনি  বলেন, আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও জোরপূর্বক সম্পত্তি দখল এবং ব্যবসা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালানো আইনের শাসনের পরিপন্থী। 

তিনি অবিলম্বে এই অন্যায়ের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নিয়ে ভুক্তভোগী পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন।

(অনলাইন) 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x