রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

মাদকের পক্ষে তদবির করলে দলীয় নেতাদেরও গ্রেপ্তার: খায়রুল কবির খোকন

মোহাম্মদ হারুন অর রশিদ
মোহাম্মদ হারুন অর রশিদ সহ-সম্পাদক
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মাদকের পক্ষে তদবির করলে দলীয় নেতাদেরও গ্রেপ্তার: খায়রুল কবির খোকন

মাদকের বিষয়ে বিএনপির জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে দলের যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন,

"মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।" 

মঙ্গলবার দুপুরে নরসিংদী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে আয়োজিত এক মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় এলাকাবাসী এই সমাবেশের আয়োজন করে।

একটি সুন্দর ও শান্তিময় সমাজ বিনির্মাণে মাদক নিয়ন্ত্রণকে নৈতিক দায়িত্ব উল্লেখ করে খায়রুল কবির খোকন বলেন, এলাকার মাদক কারবারি ও মাদকসেবীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন:

আমাদের দলের কোনো নেতাকর্মী মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ‘ডাবল অ্যাকশন’ নেওয়া হবে। অপরাধী যেই হোক না কেন, কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের পক্ষে যারা তদবির করতে আসবে, তাদেরও অপরাধী হিসেবে গণ্য করে গ্রেপ্তার করা হবে।

বর্তমানে মাদককে সমাজের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, "এই মাদকের কারণে দেশের যুবসমাজ ও তরুণ সমাজ আজ ধ্বংসের প্রান্তে দাঁড়িয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করবো। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূলে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।"

নরসিংদী জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ:

 মো. আবদুল্লাহ-আল-ফারুক (পুলিশ সুপার, নরসিংদী), মো. কলিমুল্লাহ (অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি), সজীব শাহরীন (অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল),এ আর এম আল মামুন (ভারপ্রাপ্ত কর্মকর্তা - ওসি, নরসিংদী মডেল থানা)

মো. ইলিয়াস আলী ভূইয়া (প্রচার সম্পাদক, জেলা বিএনপি),রাশেদুল ইসলাম আজাদ (অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি),সিদ্দিকুর রহমান নাহিদ (সভাপতি, জেলা ছাত্রদল),মোশারফ হোসেন খান (সাধারণ সম্পাদক, জেলা শ্রমিক দল),রোকনোজ্জামান রোকন (সাবেক কাউন্সিলর) প্রমুখ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

মাদকের পক্ষে তদবির করলে দলীয় নেতাদেরও গ্রেপ্তার: খায়রুল কবির খোকন

প্রকাশের তারিখ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x