জাতীয় সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল , ৮ জুলাই ২০২৬ (বুধবার) বিকেলে সংসদ অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয় সংলগ্ন নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সাথে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি ভবিষ্যৎ দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে শিক্ষার্থীদের নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। কেবল পাঠ্যবইয়ের পড়াশোনাই নয়, বরং মেধা ও মননের বিকাশের জন্য শারীরিক শিক্ষা, খেলাধুলা এবং শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য তিনি কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
বর্তমান বিএনপি সরকারের বিশেষ উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করার এই অনন্য সুযোগ দেওয়া হচ্ছে। নতুন প্রজন্মের মাঝে সংসদীয় গণতন্ত্রের চর্চা ও রাষ্ট্রীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ধারাবাহিকতায় আজ কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ (ঢাকা-৩ আসন) এর অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন।
দুপুরে জাতীয় সংসদ ভবনে পৌঁছানোর পর তারা সংসদ ভবনের অনন্য ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী ঘুরে দেখেন। এরপর তারা সমৃদ্ধ সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং ভবনের বিভিন্ন ঐতিহাসিক স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরিদর্শন শেষে তারা অত্যন্ত আগ্রহের সাথে জাতীয় সংসদের মূল গ্যালারিতে বসে সরাসরি সংসদ অধিবেশন উপভোগ করেন।
সংসদ অধিবেশন সরাসরি দেখার এই গৌরবময় সুযোগ পেয়ে জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। বাস্তব অভিজ্ঞতা অর্জনের এমন চমৎকার সুযোগ করে দেওয়ার জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ণ