রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

যুক্তরাজ্যে বাংলাদেশী শিল্পী দম্পতির সাফল্য

রিজোয়ান রাজন
রিজোয়ান রাজন
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

যুক্তরাজ্যে বাংলাদেশী শিল্পী দম্পতির সাফল্য

ইউকে আর্ট অ্যান্ড কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশী আর্টিস্ট ডেভেলাপমেন্ট এজেন্সির (বাডা) সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয় শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজয়ীদের মধ্যে রয়েছেন মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন ও চিত্রশিল্পী তামিমা সুলতানা। 

সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামের লিয়া হলে আয়োজিত অনুষ্ঠান বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বিজয়ী শিল্পীদের নগদ অর্থ প্রদানের পাশাপাশি অভিজ্ঞ মেন্টরের তত্বাবধানে ধাপে ধাপে নিয়মিত অনুশীলন প্রক্রিয়া চলবে আগামী অক্টোবর পর্যন্ত। নভেম্বরে মাসব্যাপী ‘বাংলা মান্থ ২০২৬-’এ বিজয়ী ছয় শিল্পী তাদের পরিবেশনা উপস্থাপন করবেন। 

প্রসঙ্গত, তামিমা সুলতানা সম্প্রতি ফ্যাশন ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর (ইন মেরিট) সম্পন্ন করেছেন। রিজোয়ান রাজন নবধারার মূকাভিনয়শিল্পী হিসাবে দেশে-বিদেশে পরিচিত একটি নাম। তিনি বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান ও বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক। শিল্পী দম্পতি বর্তমানে যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাস করছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

যুক্তরাজ্যে বাংলাদেশী শিল্পী দম্পতির সাফল্য

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ণ

featured Image

ইউকে আর্ট অ্যান্ড কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশী আর্টিস্ট ডেভেলাপমেন্ট এজেন্সির (বাডা) সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয় শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজয়ীদের মধ্যে রয়েছেন মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন ও চিত্রশিল্পী তামিমা সুলতানা। 

সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামের লিয়া হলে আয়োজিত অনুষ্ঠান বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বিজয়ী শিল্পীদের নগদ অর্থ প্রদানের পাশাপাশি অভিজ্ঞ মেন্টরের তত্বাবধানে ধাপে ধাপে নিয়মিত অনুশীলন প্রক্রিয়া চলবে আগামী অক্টোবর পর্যন্ত। নভেম্বরে মাসব্যাপী ‘বাংলা মান্থ ২০২৬-’এ বিজয়ী ছয় শিল্পী তাদের পরিবেশনা উপস্থাপন করবেন। 

প্রসঙ্গত, তামিমা সুলতানা সম্প্রতি ফ্যাশন ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর (ইন মেরিট) সম্পন্ন করেছেন। রিজোয়ান রাজন নবধারার মূকাভিনয়শিল্পী হিসাবে দেশে-বিদেশে পরিচিত একটি নাম। তিনি বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান ও বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক। শিল্পী দম্পতি বর্তমানে যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাস করছেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x