রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি

১২ ঘণ্টার মধ্যে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি আল আমিন ব্যাপারী ওরফে আলামিন (৩৭)-কে মামলা রুজুর মাত্র ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে কাশিয়ানী থানা পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কাশিয়ানী থানার মামলা নং-১০, তারিখ ৬ জুলাই ২০২৬, পেনাল কোডের ৩০২/২০১ ধারায় মামলাটি দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন ব্যাপারী ফরিদপুর জেলার কোতোয়ালী থানার রঘুনন্দপুর গ্রামের নুর ইসলাম ব্যাপারীর ছেলে। 

নিহত বর্ণা খানম (২৮) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধানকোড়া দক্ষিণপাড়া গ্রামের মিজানুর রহমান মুন্সীর মেয়ে। তারা স্বামী-স্ত্রী ছিলেন এবং তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

মামলার এজাহার ও পুলিশের প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, পারিবারিক বিষয় নিয়ে আল আমিন প্রায়ই তার স্ত্রীকে গালিগালাজ ও মারধর করতেন। গত ৪ জুলাই বর্ণা খানম স্বামী ও সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান।

অভিযোগ অনুযায়ী, ৬ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে আল আমিন তার স্ত্রীকে শ্বশুরবাড়ির পেছনে ডেকে নিয়ে যান। এরপর সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে যেকোনো সময় তাকে হত্যা করে মরদেহ পুকুরপাড়ে ফেলে রেখে পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, এ সময় আসামিকে ভেজা লুঙ্গি, গামছা ও গেঞ্জি হাতে নিয়ে দ্রুত চলে যেতে তাদের ছেলে দেখতে পায়। পরে স্বজনরা বাড়ির পেছনের পুকুরের পূর্ব পাড়ে পানির কিনারে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বর্ণা খানমের মরদেহ উদ্ধার করেন। 

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মামলা রুজুর মাত্র ১২ ঘণ্টার মধ্যে ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ৭ জুলাই ২০২৬ তারিখে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

১২ ঘণ্টার মধ্যে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x