রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

শ্যামনগর রমজাননগরে নির্মাণাধীন সড়কে অনিয়মের অভিযোগ ইউএনও ও পিআইওর যৌথ পরিদর্শন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চৌকিদারপাড়া গ্রামে নির্মাণাধীন প্রায় এক কিলোমিটার দীর্ঘ ইটের সলিং সড়কে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভ ও অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৮ জুলাই) দুপুরে সড়কটি সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরাজ হোসেন। 

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, নদীর পাড়সংলগ্ন বেড়িবাঁধের (আবদার) ওপর দিয়ে এই সড়কটি নির্মাণ করা হচ্ছে। কিন্তু ঠিকাদার  সড়কের দুই পাশে পর্যাপ্ত মাটি ভরাট না করায় ইতিমধ্যেই কয়েকটি স্থানে ধস নেমে তীব্র ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া ইটের সলিংয়ের মান এবং বালুর স্তর নিয়েও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। 

পরিদর্শনকালে কাজের এই জরাজীর্ণ দশা দেখে ইউএনও শামসুজ্জামান কনক ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে তাৎক্ষণিক তলব করেন। তিনি নদীর পাড় রক্ষা করতে নদীপাড়ের মাটি কাটা বন্ধ রেখে পাশের ঘের এলাকা থেকে মাটি এনে দ্রুত সড়কের দুই পাশ ভরাটের নির্দেশ দেন। 

একই সঙ্গে নদীর চরে ফেলে রাখা অতিরিক্ত মাটি দ্রুত অপসারণের আলটিমেটাম দেন। পরিদর্শনকালে পিআইও মিরাজ হোসেন নিজে উপস্থিত থেকে নির্মাণাধীন সড়কের বিভিন্ন অংশের ইট উঠিয়ে ভেতরের বালু ও ইটের স্তর পরীক্ষা করেন। কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত না হলে বিল আটকে দেওয়া হবে বলে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাস্টার গাজী নজরুল ইসলাম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশাসনের এই তাৎক্ষণিক হস্তক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের কঠোর তদারকির মাধ্যমে দ্রুত ত্রুটিগুলো সংশোধন করে একটি টেকসই সড়ক নির্মাণ সম্পন্ন হোক। রমজাননগরে নির্মাণাধীন সড়কে অনিয়মের অভিযোগ ইউএনও ও পিআইওর যৌথ পরিদর্শন

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চৌকিদারপাড়া গ্রামে নির্মাণাধীন প্রায় এক কিলোমিটার দীর্ঘ ইটের সলিং সড়কে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভ ও অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৮ জুলাই) দুপুরে সড়কটি সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরাজ হোসেন। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, নদীর পাড়সংলগ্ন বেড়িবাঁধের (আবদার) ওপর দিয়ে এই সড়কটি নির্মাণ করা হচ্ছে। 

কিন্তু ঠিকাদার  সড়কের দুই পাশে পর্যাপ্ত মাটি ভরাট না করায় ইতিমধ্যেই কয়েকটি স্থানে ধস নেমে তীব্র ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া ইটের সলিংয়ের মান এবং বালুর স্তর নিয়েও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। পরিদর্শনকালে কাজের এই জরাজীর্ণ দশা দেখে ইউএনও শামসুজ্জামান কনক ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে তাৎক্ষণিক তলব করেন। তিনি নদীর পাড় রক্ষা করতে নদীপাড়ের মাটি কাটা বন্ধ রেখে পাশের ঘের এলাকা থেকে মাটি এনে দ্রুত সড়কের দুই পাশ ভরাটের নির্দেশ দেন। 

একই সঙ্গে নদীর চরে ফেলে রাখা অতিরিক্ত মাটি দ্রুত অপসারণের আলটিমেটাম দেন। পরিদর্শনকালে পিআইও মিরাজ হোসেন নিজে উপস্থিত থেকে নির্মাণাধীন সড়কের বিভিন্ন অংশের ইট উঠিয়ে ভেতরের বালু ও ইটের স্তর পরীক্ষা করেন। কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত না হলে বিল আটকে দেওয়া হবে বলে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাস্টার গাজী নজরুল ইসলাম। 

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশাসনের এই তাৎক্ষণিক হস্তক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের কঠোর তদারকির মাধ্যমে দ্রুত ত্রুটিগুলো সংশোধন করে একটি টেকসই সড়ক নির্মাণ সম্পন্ন হোক।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

শ্যামনগর রমজাননগরে নির্মাণাধীন সড়কে অনিয়মের অভিযোগ ইউএনও ও পিআইওর যৌথ পরিদর্শন

প্রকাশের তারিখ : বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x