রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

উপকূলীয় জীবিকা ও পরিবেশ সুরক্ষায়

শ্যামনগরে এনজিএফ-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

উপকূলীয়  জীবিকা উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়ায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ)-এর উদ্যোগে (৮ ই জুলাই) বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। গ্রীন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে এবং পিকেএসএফ-এর সহায়তায় বাস্তবায়িত (আর এইচ এল) প্রজেক্ট  এর আওতায় এ বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হয়।

কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদুল হক প্রকল্প সমন্বয় কারী আর এইচ এল প্রজেক্ট, এনজিএফ।  এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং অফিসার নাজমুল আলম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উক্ত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করেন আটুলিয়া পরিবেশ উন্নয়ন ক্লাব।  এই প্রকল্পের আওতায়  ৫ কিলোমিটার সরকারি রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

বক্তারা বলেন, "বৃক্ষরোপণ কেবল প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে না, বরং খাদ্য নিরাপত্তা, পশু খাদ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এটি একটি কার্যকর উদ্যোগ।"(আর এইচ এল) প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের জনগণ ইতোমধ্যে কৃষি, হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, মৎস্য চাষ এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন জীবিকা নির্ভর দক্ষতা অর্জন করেছেন। এই উদ্যোগ তাদেরকে আরও আত্মনির্ভরশীল করে তুলছে এবং পরিবেশবান্ধব টেকসই জীবনযাত্রার দিকে এগিয়ে নিচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

শ্যামনগরে এনজিএফ-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ণ

featured Image

উপকূলীয়  জীবিকা উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়ায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ)-এর উদ্যোগে (৮ ই জুলাই) বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। গ্রীন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে এবং পিকেএসএফ-এর সহায়তায় বাস্তবায়িত (আর এইচ এল) প্রজেক্ট  এর আওতায় এ বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হয়।

কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদুল হক প্রকল্প সমন্বয় কারী আর এইচ এল প্রজেক্ট, এনজিএফ।  এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং অফিসার নাজমুল আলম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উক্ত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করেন আটুলিয়া পরিবেশ উন্নয়ন ক্লাব।  এই প্রকল্পের আওতায়  ৫ কিলোমিটার সরকারি রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

বক্তারা বলেন, "বৃক্ষরোপণ কেবল প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে না, বরং খাদ্য নিরাপত্তা, পশু খাদ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এটি একটি কার্যকর উদ্যোগ।"(আর এইচ এল) প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের জনগণ ইতোমধ্যে কৃষি, হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, মৎস্য চাষ এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন জীবিকা নির্ভর দক্ষতা অর্জন করেছেন। এই উদ্যোগ তাদেরকে আরও আত্মনির্ভরশীল করে তুলছে এবং পরিবেশবান্ধব টেকসই জীবনযাত্রার দিকে এগিয়ে নিচ্ছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x