রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

কার আবেদন কোথায়?

এনআইডি সংশোধনে ইসির নতুন সিদ্ধান্ত

প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

এনআইডি সংশোধনে ইসির নতুন সিদ্ধান্ত
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি ক্যাটাগরির সংশোধন কার্যক্রম প্রধান কার্যালয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। রোববার (৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলামের সই করা ওই আদেশে জানানো হয়, আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ‘ঘ’ ক্যাটাগরি ব্যতীত অন্য ছয়টি ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ইসি জানিয়েছে, এখন থেকে এই ক্যাটাগরিগুলোর আবেদন নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। নতুন নিয়ম অনুযায়ী: ‘ক’ ক্যাটাগরির আবেদনগুলো নিষ্পত্তি করবেন সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা। ‘খ’ ক্যাটাগরির আবেদনগুলো অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা সংশোধনী সম্পন্ন করবেন। ‘গ’ এই ক্যাটাগরির সংশোধনীগুলো নিষ্পত্তি করতে পারবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা। ‘ক’ ক্যাটাগরি: অপেক্ষাকৃত সহজ সংশোধন। যেমন—মূল নাম ঠিক রেখে আংশিক বানান পরিবর্তন, পিতা-মাতার নামের পদবি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা, পেশা বা ঠিকানা (গ্রাম, পোস্ট অফিস) পরিবর্তন। ‘খ’ ক্যাটাগরি: মধ্যম মাত্রার সংশোধন। ‘গ’ ক্যাটাগরি: তুলনামূলক জটিল তথ্য সংশোধন। ‘ঘ’ ক্যাটাগরি: জন্মতারিখ বা জন্মতারিখসহ অন্য অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ তথ্য সংশোধন। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, যেসব আবেদন অনলাইনে করা সম্ভব, সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের কাগজের কপি (হার্ডকপি) গ্রহণ করা হবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।

সূত্র: একাত্তর

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

এনআইডি সংশোধনে ইসির নতুন সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ণ

featured Image
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি ক্যাটাগরির সংশোধন কার্যক্রম প্রধান কার্যালয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। রোববার (৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলামের সই করা ওই আদেশে জানানো হয়, আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ‘ঘ’ ক্যাটাগরি ব্যতীত অন্য ছয়টি ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ইসি জানিয়েছে, এখন থেকে এই ক্যাটাগরিগুলোর আবেদন নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। নতুন নিয়ম অনুযায়ী: ‘ক’ ক্যাটাগরির আবেদনগুলো নিষ্পত্তি করবেন সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা। ‘খ’ ক্যাটাগরির আবেদনগুলো অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা সংশোধনী সম্পন্ন করবেন। ‘গ’ এই ক্যাটাগরির সংশোধনীগুলো নিষ্পত্তি করতে পারবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা। ‘ক’ ক্যাটাগরি: অপেক্ষাকৃত সহজ সংশোধন। যেমন—মূল নাম ঠিক রেখে আংশিক বানান পরিবর্তন, পিতা-মাতার নামের পদবি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা, পেশা বা ঠিকানা (গ্রাম, পোস্ট অফিস) পরিবর্তন। ‘খ’ ক্যাটাগরি: মধ্যম মাত্রার সংশোধন। ‘গ’ ক্যাটাগরি: তুলনামূলক জটিল তথ্য সংশোধন। ‘ঘ’ ক্যাটাগরি: জন্মতারিখ বা জন্মতারিখসহ অন্য অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ তথ্য সংশোধন। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, যেসব আবেদন অনলাইনে করা সম্ভব, সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের কাগজের কপি (হার্ডকপি) গ্রহণ করা হবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।

সূত্র: একাত্তর

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
এনআইডি সংশোধনে ইসির নতুন সিদ্ধান্ত
0:00 / 0:00
1x