রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

জেনে নিন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এর ১০ দিনের আয়

মোঃ মাজাহারুল ইসলাম সিপন
মোঃ মাজাহারুল ইসলাম সিপন নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

জেনে নিন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এর ১০ দিনের আয়
ছবি: সংগৃহীত

অক্ষয় কুমারের বহুল আলোচিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি হিসেবে নির্মিত এই ছবিটি গত ২৬ জুন ভারতের প্রায় ৩ হাজার ২০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 

প্রায় ১৮ বছর পর এ সিনেমার মাধ্যমে আবারো একসঙ্গে বড় পর্দায় ফিরেছেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন।  

মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে ভালোই সাড়া পেয়েছে ছবিটি। 

বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১০ দিনে ভারতে সিনেমাটির গ্রস আয় হয়েছে ১৩৬ কোটি ৮০ লাখ রুপি। 

আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ২৯ কোটি ৯৫ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৬৬ কোটি ৭৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৫ কোটি ৬৮ লাখ টাকার সমান।

তবে বক্স অফিসের আয়ের হিসাবে কিছুটা ভিন্ন তথ্য দিয়েছে বলি মুভি রিভিউজ। 

তাদের তথ্যমতে, মুক্তির প্রথম ১০ দিনে ছবিটির দৈনিক নেট আয় ছিল যথাক্রমে ১৫ কোটি, ২০ কোটি, ২৪ দশমিক ৭৫ কোটি, ৮ দশমিক ২৫ কোটি, ৮ দশমিক ৫০ কোটি, ৫ দশমিক ৭৫ কোটি, ৫ কোটি, ৪ কোটি, ৭ কোটি এবং ৯ কোটি রুপি। এ হিসাবে ১০ দিনে বিশ্বব্যাপী ছবিটির গ্রস আয় দাঁড়িয়েছে ১৩৮ কোটি ২৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৮ কোটি ৮১ লাখ টাকা।

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় মাল্টিস্টারার বলিউড সিনেমাগুলোর একটি। 

এতে অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ার্সি, জনি লিভার, রাজপাল যাদব, শ্রেয়স তলপাড়ে, তুষার কাপুর, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, লারা দত্ত, কৃষ্ণা অভিষেক, কিকু শারদাসহ ৩০ জনের বেশি অভিনয়শিল্পী অভিনয় করেছেন।

ফিরোজ নাদিয়াদওয়ালার প্রযোজনায় নির্মিত সিনেমাটির বাজেট প্রায় ১১৫ কোটি রুপি।এদিকে অক্ষয় কুমার জানিয়েছেন, এই ছবিতে অভিনয়ের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি।

উল্লেখ্য, ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয় ২০০৭ সালে। এরপর ২০১৫ সালে মুক্তি পায় ‘ওয়েলকাম ব্যাক’। প্রায় এক দশক পর দর্শকদের সামনে এসেছে সিরিজটির তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। 

প্রথম দুটি সিনেমা পরিচালনা করেছিলেন আনিস বাজমি, আর নতুন কিস্তির পরিচালক আহমেদ খান।

(অনলাইন)

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

জেনে নিন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এর ১০ দিনের আয়

প্রকাশের তারিখ : বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x