২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের শেষ টিকিটের লড়াইয়ে আজ মাঠে নামছে সুইজারল্যান্ড ও কলম্বিয়া।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে যে দল জয় পাবে, সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শেষ আট নিশ্চিত করা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা।
শেষ ম্যাচে আলজেরিয়াকে ২ ০ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া সুইজারল্যান্ডের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ।
১৯৫৪ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর গত ৭২ বছরে আর কখনো কোয়ার্টার ফাইনালে খেলতে পারেনি ইউরোপের দলটি। অন্যদিকে, কলম্বিয়াও ফুটবল ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শেষ আটে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামছে।
গ্রুপ পর্বের পর নকআউটেও দুই দলই দারুণ ফুটবল উপহার দিয়েছে।
ঘানার বিপক্ষে ১ ০ গোলের জয়ে কলম্বিয়ার রক্ষণভাগ প্রতিপক্ষকে গোলমুখে একটি শটও নিতে দেয়নি।
অন্যদিকে, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের দুই অর্ধের শুরুতেই গোল করে স্বস্তিদায়ক জয় তুলে নেয় সুইজারল্যান্ড।
তবে ম্যাচের আগে বড় ধাক্কায় পড়েছে কলম্বিয়া। শেষ ৩২-এর ম্যাচে চোট পাওয়ায় ফরোয়ার্ড জন কর্দোবা এই ম্যাচে খেলতে পারছেন না।
এছাড়া দলের অভিজ্ঞ তারকা হামেস রদ্রিগেজ অসুস্থতায় ভুগছেন। ফলে তার পরিবর্তে শুরুর একাদশে হুয়ান কিনতেরোকে দেখা যেতে পারে।
তবে লুইস দিয়াজ ও লুইস সুয়ারেজকে নিয়ে গড়া ৪ ৩ ৩ ফরমেশনের আক্রমণভাগ সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
অন্যদিকে, সুইজারল্যান্ডের কোচ ৪ ২ ৩ ১ ফরমেশনে দল সাজানোর পরিকল্পনা করছেন। অভিজ্ঞ গ্রানিত জাকা ও রেমো ফ্রয়লার থাকবেন মাঝমাঠে।
আক্রমণে ব্রিল এমবোলোর গতি এবং রক্ষণে রিকার্ডো রদ্রিগেজদের সমন্বয়ের ওপর ভরসা রাখছে সুইসরা।
যদিও মিচেল এবিশার ও লুকা জাকুয়েজ হালকা চোটে ভুগছেন, তবে তা সম্ভাব্য মূল একাদশে কোনো প্রভাব ফেলছে না।
(অনলাইন)
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ