বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
মিশরের বিপক্ষে গোল করে ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ৮-এ উন্নীত করেছেন তিনি।
এর মধ্য দিয়ে ৫৬ বছর পর বিশ্বকাপে একটি বিরল রেকর্ডের মালিক হলেন এই আর্জেন্টাইন মহাতারকা।
বিশ্বকাপের একটি আসরের প্রথম পাঁচ ম্যাচ শেষে অন্তত ৮ গোল করার কীর্তি ১৯৭০ সালের পর আর কোনো ফুটবলার গড়তে পারেননি।
সবশেষ এই নজির স্থাপন করেছিলেন জার্মানির কিংবদন্তি গার্ড মুলার। ১৯৭০ বিশ্বকাপে প্রথম পাঁচ ম্যাচে তিনি করেছিলেন ১০ গোল।
দীর্ঘ ৫৬ বছর পর প্রথম ফুটবলার হিসেবে একটি বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে অন্তত ৮ গোল করার অনন্য অর্জন নিজের করে নিলেন মেসি।
২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮।
অন্যদিকে, ১৯৭০ বিশ্বকাপে প্রথম পাঁচ ম্যাচ শেষে গার্ড মুলারের গোল ছিল ১০টি।
দুর্দান্ত এই পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে আরও একটি স্মরণীয় অধ্যায় যোগ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
(অনলাইন)
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ