রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

আওয়ামী লীগ নেতার অফিস হতে অস্ত্র, ককটেল, গুলি ও বিদেশি মদ উদ্ধার

মোহাম্মদ হারুন অর রশিদ
মোহাম্মদ হারুন অর রশিদ সহ-সম্পাদক
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

আওয়ামী লীগ নেতার অফিস হতে অস্ত্র, ককটেল, গুলি ও বিদেশি মদ উদ্ধার

জামালপুর শদর পৌরসভার ৩ নং ওয়ার্ডের পাঁচরাস্তা মোড় এলাকায় আওয়ামী লীগ নেতা ও আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান মনিরের ব্যক্তিগত কার্যালয়ে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, ককটেল, গুলি, দাহ্য পদার্থ ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের পাঁচরাস্তা মোড় এলাকার মনোয়ারা আলী সুপার মার্কেটে অবস্থিত মনিরের ব্যক্তিগত কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে জামালপুর সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় কার্যালয়টি তালাবদ্ধ থাকায় স্থানীয় এক তালা মিস্ত্রির সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। পরে কক্ষের মেঝেতে কম্বলে মোড়ানো অবস্থায় দুটি দেশীয় বন্দুক (পাইপগান), ৬টি ককটেল, ৪ রাউন্ড ৯ মিলিমিটার পিস্তলের গুলি, ৪ রাউন্ড শর্টগানের গুলি, ৬টি শকওভার, ২ বোতল পেট্রোল, ৬ বোতল বিদেশি মদ এবং একটি খালি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।

 উদ্ধারকৃত সব আলামত জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।অভিযুক্ত আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান মনির দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

জামালপুর সদর থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। 

এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের উৎস এবং এগুলোর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

আওয়ামী লীগ নেতার অফিস হতে অস্ত্র, ককটেল, গুলি ও বিদেশি মদ উদ্ধার

প্রকাশের তারিখ : বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ণ

featured Image

জামালপুর শদর পৌরসভার ৩ নং ওয়ার্ডের পাঁচরাস্তা মোড় এলাকায় আওয়ামী লীগ নেতা ও আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান মনিরের ব্যক্তিগত কার্যালয়ে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, ককটেল, গুলি, দাহ্য পদার্থ ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের পাঁচরাস্তা মোড় এলাকার মনোয়ারা আলী সুপার মার্কেটে অবস্থিত মনিরের ব্যক্তিগত কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে জামালপুর সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় কার্যালয়টি তালাবদ্ধ থাকায় স্থানীয় এক তালা মিস্ত্রির সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। পরে কক্ষের মেঝেতে কম্বলে মোড়ানো অবস্থায় দুটি দেশীয় বন্দুক (পাইপগান), ৬টি ককটেল, ৪ রাউন্ড ৯ মিলিমিটার পিস্তলের গুলি, ৪ রাউন্ড শর্টগানের গুলি, ৬টি শকওভার, ২ বোতল পেট্রোল, ৬ বোতল বিদেশি মদ এবং একটি খালি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।

 উদ্ধারকৃত সব আলামত জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।অভিযুক্ত আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান মনির দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

জামালপুর সদর থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। 

এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের উৎস এবং এগুলোর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x