রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

স্বচ্ছতা নিশ্চিতে জিরো টলারেন্স: ময়মনসিংহের ডিসি

আব্দুল হালিম সরদার
আব্দুল হালিম সরদার
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

স্বচ্ছতা নিশ্চিতে জিরো টলারেন্স: ময়মনসিংহের ডিসি
ময়মনসিংহের জেলা প্রশাসক ডিসি মোঃ সাইফুর রহমান।

সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং এক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সাইফুর রহমান। তিনি বলেন, সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোর শতভাগ সুফল যেন সাধারণ মানুষ পায়, তা নিশ্চিত করতে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতিসহ সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে এই সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের নির্দেশনায় আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন প্রকল্পের পিআইসি সভাপতিগণ অংশ নেন।

ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা। এছাড়াও উপজেলার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব সামগ্রী বিতরণ করেন। এর মধ্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়নে বিভিন্ন জাতের মোট ২,২০০টি বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

পাশাপাশি, ২০২৫-২৬ অর্থ বছরের কর্মসূচির অংশ হিসেবে উপজেলার অসচ্ছল ও যোগ্য সাংস্কৃতিক ব্যক্তিদের মাঝে মাসিক অনুদানের চেক এবং দুর্যোগ কবলিত ও পুনর্বাসনের অপেক্ষায় থাকা ১০টি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে মোট ১৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুল ইসলাম মাঠ পর্যায়ে প্রকল্পগুলো সুচারুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারির আশ্বাস ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

স্বচ্ছতা নিশ্চিতে জিরো টলারেন্স: ময়মনসিংহের ডিসি

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ

featured Image

সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং এক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সাইফুর রহমান। তিনি বলেন, সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোর শতভাগ সুফল যেন সাধারণ মানুষ পায়, তা নিশ্চিত করতে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতিসহ সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র হলরুমে এই সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের নির্দেশনায় আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন প্রকল্পের পিআইসি সভাপতিগণ অংশ নেন।

ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা। এছাড়াও উপজেলার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব সামগ্রী বিতরণ করেন। এর মধ্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়নে বিভিন্ন জাতের মোট ২,২০০টি বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

পাশাপাশি, ২০২৫-২৬ অর্থ বছরের কর্মসূচির অংশ হিসেবে উপজেলার অসচ্ছল ও যোগ্য সাংস্কৃতিক ব্যক্তিদের মাঝে মাসিক অনুদানের চেক এবং দুর্যোগ কবলিত ও পুনর্বাসনের অপেক্ষায় থাকা ১০টি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে মোট ১৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুল ইসলাম মাঠ পর্যায়ে প্রকল্পগুলো সুচারুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারির আশ্বাস ব্যক্ত করেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x