আগামী অক্টোবর মাসকে লক্ষ্য রেখেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি চালাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। খুব দ্রুতই সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা শেষ করে এ নির্বাচনের সার্বিক রূপরেখা ও তফসিল চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সোমবার বিকেলে ইসি সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, বর্তমানে সিটি করপোরেশনগুলোতে প্রশাসকদের মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে। তাই প্রাথমিকভাবে "ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং পৌরসভা পর্যায়" থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার আভাস দিয়েছেন তিনি।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার তাগিদ দেওয়া হয়, যা ইসির জন্য একটি বড় চ্যালেঞ্জ।
নির্বাচনকে শতভাগ সুষ্ঠু করতে গণমাধ্যমের সক্রিয় ও বস্তুনিষ্ঠ সহযোগিতা চেয়েছে কমিশন।
অন্য এক প্রসঙ্গে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করার কাজ চলছে। পাশাপাশি নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের বিষয়ে দ্রুতই সরকারকে চিঠি দেওয়া হবে।
"জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও যাতে সম্পূর্ণ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায়, তার জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ তৎপর রয়েছে।"
— ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সরকারের সবুজ সংকেত পাওয়ার পরপরই ভোটের চূড়ান্ত তারিখ ও বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে।
গড় রেটিং: ৫/৫ (১ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ