রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

মাকে মারধর ও শ্লীলতাহানির প্রতিশোধ: ময়মনসিংহে ভাড়াটিয়া রুবেল হত্যার রহস্য উদঘাটন, ৪ ভাই গ্রেফতার

মোহাম্মদ হারুন অর রশিদ
মোহাম্মদ হারুন অর রশিদ সহ-সম্পাদক
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মাকে মারধর ও শ্লীলতাহানির প্রতিশোধ: ময়মনসিংহে ভাড়াটিয়া রুবেল হত্যার রহস্য উদঘাটন, ৪ ভাই গ্রেফতার

ময়মনসিংহ নগরীর ছত্রিশবাড়ি কলোনি এলাকার বহুল আলোচিত রাজিব আহমেদ রুবেল ওরফে ‘কাইল্যা রুবেল’ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বাসা ছাড়ার নোটিশ দেওয়াকে কেন্দ্র করে বাড়ির মালিক বৃদ্ধা মাকে মারধর ও শ্লীলতাহানির প্রতিশোধ নিতেই তার চার ছেলে মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

হত্যাকাণ্ডের মাত্র এক দিনের মাথায় ঘটনার সাথে সরাসরি জড়িত চার ভাইকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পিবিআই। 

সোমবার (৬ জুলাই) বিকেলে ময়মনসিংহ জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃত চারজনই ওই বাড়ির মালিক পারুল বেগমের সন্তান। তারা হলেন:

  রহমত (৩০)

  জনি (২৮)

  রকি (২৬)

  ইমরাজ (১৮)

পিবিআই সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে নগরীর ছত্রিশবাড়ি কলোনির বাসিন্দা পারুল বেগমের বাসায় একটি কক্ষ ভাড়া নেন নিহত রুবেল। ভাড়া নেওয়ার পর থেকেই রুবেল ওই কক্ষে নিয়মিত মাদকের আসর বসাতেন এবং মাদক কেনাবেচা করতেন। 

বিষয়টি নিয়ে বাড়ির মালিক পারুল বেগম ও তার পরিবারের সদস্যদের সাথে রুবেলের তীব্র বিরোধের সৃষ্টি হয়। মাদক কারবারের কারণে পারুল বেগম তাকে দ্রুত বাসা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন।

গত রোববার (৫ জুলাই) সকালে বাসা ছাড়ার চূড়ান্ত বিরোধের জেরে রুবেল প্রথমে বাড়িওয়ালা পারুল বেগম ও তার ছেলে জনির ঘরের দরজায় লাথি মেরে তাদের ঘুম থেকে তোলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রুবেল বৃদ্ধা পারুল বেগমকে মারধর ও শ্লীলতাহানি করেন।

মাকে মারধর ও লাঞ্ছিত করার এই ঘটনা জনি তার অন্য তিন ভাইকে জানান। মায়ের ওপর এই অপমানের প্রতিশোধ নিতে ক্ষিপ্ত হয়ে চার ভাই মিলে রুবেলের ঘরে প্রবেশ করেন। সেখানে প্রথমে তাকে বাঁশ দিয়ে পিটিয়ে কাবু করা হয় এবং পরবর্তীতে চাইনিজ কুড়াল দিয়ে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে চার ভাই-ই পালিয়ে যান।

হত্যাকাণ্ডের পর রোববার রাতেই নিহতের বাবা মো. আব্দুল হামিদ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাড়ির মালিক পারুল বেগমসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়।

মামলার ডকেট পাওয়ার পর তদন্তে নামে পিবিআই। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, পিবিআই সদর দফতরের সহযোগিতা, তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের মাত্র এক দিনের মধ্যে মূল অভিযুক্ত চার ভাইকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে চার ভাই-ই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করায় সোমবার বিকেলেই তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো নেপথ্য কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।"

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা ও ময়মনসিংহ পিবিআইয়ের পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, মামলার ১ নম্বর আসামি এবং চার ভাইয়ের মা পারুল বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হওয়া মাত্রই তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

মাকে মারধর ও শ্লীলতাহানির প্রতিশোধ: ময়মনসিংহে ভাড়াটিয়া রুবেল হত্যার রহস্য উদঘাটন, ৪ ভাই গ্রেফতার

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x