মনুষ্যত্ব ও মানবিকতাকে বুড়ো আঙুল দেখিয়ে নরসিংদীর রায়পুরায় এক অসহায়, বাকপ্রতিবন্ধী বৃদ্ধা পরিচ্ছন্নতা কর্মীর ওপর নৃশংস হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে পরিচ্ছন্নতার কাজ করা বৃদ্ধা ববি বেগম (৭০)-এর ওপর গত ৪ঠা জুলাই (শনিবার) গভীর রাতে এই বর্বরোচিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। শুধু শারীরিক নির্যাতনই নয়, বৃদ্ধার সারাজীবনের হাড়ভাঙা খাটুনির জমানো শেষ সম্বল প্রায় ৪০ হাজার টাকাও লুটে নিয়েছে তারা।
স্থানীয় ও রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে রায়পুরায় এসে মেথিকান্দা রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ শুরু করেন ববি বেগম (৭০)। আপনজন বলতে এই দুনিয়ায় তার কেউ নেই। কথা বলতে না পারা এই অসহায় নারীর স্থায়ী কোনো বাসস্থান না থাকায় মেথিকান্দা স্টেশনের মাস্টারের কক্ষের পাশের একটি ছোট্ট রুমই ছিল তার একমাত্র শেষ আশ্রয়। দিনরাত স্টেশন পরিষ্কার রেখে যাত্রীদের দেওয়া সামান্য সাহায্য ও নিজের খাটুনির টাকা জমিয়ে জীবনের শেষ দিনগুলোর জন্য কিছু সঞ্চয় করেছিলেন তিনি।
গত শনিবার (৪ঠা জুলাই) রাত আনুমানিক ২টার দিকে একদল উশৃঙ্খল দুষ্কৃতকারী তার সেই ছোট্ট ঘরে প্রবেশ করে। বাকপ্রতিবন্ধী হওয়ায় তিনি চিৎকার করে কারও সাহায্যও চাইতে পারেননি। দুর্বৃত্তরা তার ওপর অমানুষিক ও নৃশংস শারীরিক নির্যাতন চালায়। এতে তার চোখ ও মুখের চারপাশ গুরুতর জখম ও কালো দাগে ভরে যায়। এরপর তার ঘরে থাকা কষ্টার্জিত সঞ্চয়ের প্রায় ৩০-৪০ হাজার টাকা লুট করে নিয়ে চম্পট দেয় নরপিশাচরা।
অসহায় ও প্রতিবন্ধী এই মায়ের ওপর এমন বর্বরোচিত হামলার ছবি ও খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। স্থানীয় সচেতন মহল এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই নজিরবিহীন ও অমানবিক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইতিমধ্যে স্থানীয় কিছু রাজনৈতিক ও সামাজিক সংগঠন আহত বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে এবং তার চিকিৎসার জন্য প্রাথমিক আর্থিক সহায়তা প্রদান করেছে।
মেথিকান্দা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জানিয়েছেন, বিষয়টি রেলওয়ে পুলিশ ও রায়পুরা থানা পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর পরই স্থানীয় উপজেলা প্রশাসন (ইউএনও) এই অসহায় মায়ের পাশে এসে দাঁড়িয়েছে এবং তার চিকিৎসা ও পুনর্বাসনের ব্যাপারে দ্রুত মানবিক পদক্ষেপ গ্রহণ করেছে।
এলাকাবাসীর জোর দাবি, মেথিকান্দা রেলওয়ে স্টেশন এবং এর আশপাশের সমস্ত সিসিটিভি (CCTV) ফুটেজ অবিলম্বে নিখুঁতভাবে বিশ্লেষণ করে অপরাধীদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হোক এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে লুট হওয়া অর্থ উদ্ধার করা হোক।
গড় রেটিং: ৫/৫ (১ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ণ