রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

৭ উদ্যোক্তার মাঝে ৭ লাখ টাকার ঋণ বিতরণ

ধুনটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ধুনটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ইছামতি-তে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ধুনট, বগুড়ার যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আরিফ উল্লাহ নিজামী এবং সঞ্চালনা করেন ধুনট উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিজানুর রহমান।

বক্তারা গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। 

পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ধুনট-এর পক্ষ থেকে নির্বাচিত ৭ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ৭ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। 

ঋণপ্রাপ্তরা এই সহায়তা উৎপাদনমুখী কর্মকাণ্ডে বিনিয়োগ করে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ঋণগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ধুনটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রকাশের তারিখ : সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ণ

featured Image

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ইছামতি-তে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ধুনট, বগুড়ার যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আরিফ উল্লাহ নিজামী এবং সঞ্চালনা করেন ধুনট উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিজানুর রহমান।

বক্তারা গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। 

পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ধুনট-এর পক্ষ থেকে নির্বাচিত ৭ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ৭ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। 

ঋণপ্রাপ্তরা এই সহায়তা উৎপাদনমুখী কর্মকাণ্ডে বিনিয়োগ করে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ঋণগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ধুনটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
0:00 / 0:00
1x