রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবারের মতো সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন

মোহাম্মদ হারুন অর রশিদ
মোহাম্মদ হারুন অর রশিদ সহ-সম্পাদক
প্রকাশ : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবারের মতো সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ক্যাথ ল্যাবে প্রথমবারের মতো সফলভাবে পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন বা করোনারি এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে। 

এর মধ্য দিয়ে ১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর আজ হাসপাতালটির এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। 

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক সদস্যের হৃদপিণ্ডে ৫ জুলাই ২০২৬, রবিবার সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এ সেবা চালুর মাধ্যমে হৃদরোগ চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। 

এখন থেকে বাংলাদেশ পুলিশের সকল সদস্য এবং তাদের পরিবারবর্গ আন্তর্জাতিক মানের আধুনিক হৃদরোগ চিকিৎসা ও জরুরি কার্ডিয়াক ইন্টারভেনশন সেবা আরও দ্রুত ও সহজে গ্রহণ করতে পারবেন।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজন, দক্ষ জনবল গঠন এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবারের মতো সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন

প্রকাশের তারিখ : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ণ

featured Image

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ক্যাথ ল্যাবে প্রথমবারের মতো সফলভাবে পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন বা করোনারি এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে। 

এর মধ্য দিয়ে ১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর আজ হাসপাতালটির এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। 

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক সদস্যের হৃদপিণ্ডে ৫ জুলাই ২০২৬, রবিবার সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এ সেবা চালুর মাধ্যমে হৃদরোগ চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। 

এখন থেকে বাংলাদেশ পুলিশের সকল সদস্য এবং তাদের পরিবারবর্গ আন্তর্জাতিক মানের আধুনিক হৃদরোগ চিকিৎসা ও জরুরি কার্ডিয়াক ইন্টারভেনশন সেবা আরও দ্রুত ও সহজে গ্রহণ করতে পারবেন।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজন, দক্ষ জনবল গঠন এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x