রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে উল্টে সুপারভাইজার নিহত, আহত ১০

শাফায়েত হোসেন
শাফায়েত হোসেন নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে উল্টে সুপারভাইজার নিহত, আহত ১০

ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়েছে। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলে সৃষ্টি হয় তীব্র যানজট ও ভোগান্তি। নিহত আল মামুন মনির (৩০) দুর্ঘটনা কবলিত 'নাহিদ সুপার' বাসের সুপারভাইজার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয় 'নাহিদ সুপার' বাসটি। পথে রায়াপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি থ্রি-হুইলারকে সাইড দিতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আহত যাত্রী ও বাসের সুপারভাইজারকে উদ্ধার করে  ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে মনিরের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আল মামুন মনিরকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। পরিস্থিতি দ্রুতই সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে উল্টে সুপারভাইজার নিহত, আহত ১০

প্রকাশের তারিখ : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ

featured Image

ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়েছে। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলে সৃষ্টি হয় তীব্র যানজট ও ভোগান্তি। নিহত আল মামুন মনির (৩০) দুর্ঘটনা কবলিত 'নাহিদ সুপার' বাসের সুপারভাইজার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয় 'নাহিদ সুপার' বাসটি। পথে রায়াপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি থ্রি-হুইলারকে সাইড দিতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আহত যাত্রী ও বাসের সুপারভাইজারকে উদ্ধার করে  ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে মনিরের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আল মামুন মনিরকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। পরিস্থিতি দ্রুতই সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x