রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

কালকিনির আড়িয়াল খাঁ নদীর ভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ উদ্বোধন

নাঈম ইসলাম
নাঈম ইসলাম মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কালকিনির আড়িয়াল খাঁ নদীর ভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ উদ্বোধন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, "আমাদের এই অঞ্চলের জনগণকে আশ্বস্ত করতে চাই, সরকার নদীভাঙন রোধে আন্তরিকভাবে কাজ করছে। আমরা নদীভাঙন কবলিত মানুষের পাশে আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন দ্রুত জিওব্যাগ ফেলে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে পারি।"

শুক্রবার (৩ জুলাই) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন ও জিওব্যাগ ফেলার কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "আমরা চেষ্টা করছি স্থায়ীভাবে ব্লক নির্মাণের মাধ্যমে এই এলাকার নদীভাঙন রোধের ব্যবস্থা করতে। যাতে ভবিষ্যতে এ অঞ্চলের মানুষ নিরাপদে বসবাস করতে পারেন।"

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, যুবদল নেতা মামুন শিকদার, কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

কালকিনির আড়িয়াল খাঁ নদীর ভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ উদ্বোধন

প্রকাশের তারিখ : শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ণ

featured Image

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, "আমাদের এই অঞ্চলের জনগণকে আশ্বস্ত করতে চাই, সরকার নদীভাঙন রোধে আন্তরিকভাবে কাজ করছে। আমরা নদীভাঙন কবলিত মানুষের পাশে আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন দ্রুত জিওব্যাগ ফেলে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে পারি।"

শুক্রবার (৩ জুলাই) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদীর ভাঙন রোধে জরুরি তীর সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন ও জিওব্যাগ ফেলার কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "আমরা চেষ্টা করছি স্থায়ীভাবে ব্লক নির্মাণের মাধ্যমে এই এলাকার নদীভাঙন রোধের ব্যবস্থা করতে। যাতে ভবিষ্যতে এ অঞ্চলের মানুষ নিরাপদে বসবাস করতে পারেন।"

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, যুবদল নেতা মামুন শিকদার, কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x