সাতক্ষীরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ মজিদ শেখ (পিতা: আমজাদ আলী, সাং- মথুরাপুর, শ্যামনগর, সাতক্ষীরা) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি কভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় বিশ লক্ষ টাকা।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সাতক্ষীরা কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি চৌকস দল শ্যামনগর মুন্সিগঞ্জ ইউনিয়ন হরিনগর বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সঙ্গবদ্ধ চোরাকারবারিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মজিদ শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় বেশ কয়েকজন চোরাকারবারি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় সচেতন মহল র্যাবের এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। একইসাথে, মাদক নির্মূলে মাদক চোরাকারবারিদের মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে মাদকমুক্ত রাখতে র্যাব সর্বদা বদ্ধপরিকর। উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ণ